রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাসিক ৯ নং ওয়ার্ড উপ-নির্বাচনে রাসেলের চলমান পথসভা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৬৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী অক্টোবর মাসের ৭ তারিখ বৃহস্পতিবার রাজশাহী সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের উপ-নির্বাচন। দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীরা প্রচার প্রচারানয় আরো ব্যস্ত হয়ে পরেছেন। এই উপনির্বাচনে টিফিন কেরিয়ার প্রতিক নিয়ে কাউন্সিলর পদে প্রতিদন্দিতা করছেন মহানগর আওয়ামী লীগ (বোয়ালিয়া পশ্চিম) এর সাংগঠনিক সম্পাদক রাসেল জামান। আজ মঙ্গলবার বিকেলে অত্র ওয়ার্ডের দরগাপাড়া হতে হাজার হাজর ভোটার ও সমর্থক নিয়ে পথাসভা করেন তিনি।
এসময়ে তারা ৯নং ওয়ার্ডের সকল পাড়া ও মহল্লা প্রদক্ষিণ করেন। সেইসাথে তারা টিফিন কেরিয়ারের পক্ষে ভোট প্রদানের জন্য নানা ধরনের স্লোগান দিতে থাকেন। স্লোগানে স্লোগানে পুরো ওয়ার্ড মুখরিত হয়ে ওঠে। প্রদক্ষিণ শেষে পথসভা করেন তারা। পথসভায় রাসেল জামান বলেন, এই ওয়ার্ডের উন্নয়ন করার জন্যই তিনি নির্বাচন করছেন এবং অত্র ওয়ার্ডের আশি ভাগ মানুষ তাকে সমর্থন দিয়েছেন। তাদের সমর্থন ও আশির্বাদে তিনি নির্বাচিত হবেন বলে আশাব্যক্ত করেন। কোন রকম ভূল না করে টিফিন কেরিয়ার প্রতিকে ভোট প্রদান করে বিজয়ী করার জন্য ওয়ার্ডবাসীর প্রতি অনুরোধ জানান রাসেল।
এসময়ে আকতার, সাবু, রহমান, মিঠু, সবুর, রাসেল, দিপু, মিলু, আরিফ, রানা ও অপুসহ অত্র ওয়ার্ডের সুধিজন, গন্যমান্য ব্যক্তিবর্গ ও ভোটারগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin