রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাসিক ৯ নং ওয়ার্ড উপ-নির্বাচনে রিডারের পথসভা

  • প্রকাশ সময় শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ৫৯৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চলতি মাসের ৭ তারিখ বৃহস্পতিবার রাজশাহী সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের উপ-নির্বাচন। দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীরা প্রচার প্রচারানয় আরো ব্যস্ত হয়ে পরছেন। এই উপনির্বাচনে রেডিও প্রতিক নিয়ে কাউন্সিলর পদে প্রতিদন্দিতা করছেন শামিমুর রহমান রিডার। আজ শুক্রবার বাদ আসর বিকেলে অত্র ওয়ার্ডের দরগাপাড়া হতে শত শত ভোটার ও সমর্থক নিয়ে পথসভা করেন তিনি।

এসময়ে তারা ৯নং ওয়ার্ডের সকল পাড়া ও মহল্লা প্রদক্ষিণ করেন। পথ সভায় উপস্থিত জনগণ রেডিও এর পক্ষে ভোট প্রদানের জন্য নানা ধরনের স্লোগান দিতে থাকেন। স্লোগানে স্লোগানে পুরো ওয়ার্ড মুখরিত হয়ে ওঠে। প্রদক্ষিণ শেষে পথসভা করেন তারা।

পথসভায় রিডার বলেন, এই ওয়ার্ডের উন্নয়ন করার জন্যই তিনি নির্বাচন করছেন। অত্র ওয়ার্ডের অধিকাংশ মানুষ তাকে সমর্থন দিয়েছেন। তাদের সমর্থন ও আশির্বাদে তিনি নির্বাচিত হবেন বলে আশাব্যক্ত করেন। সেইসাথে কোন রকম ভূল না করে রেডিও প্রতিকে ভোট প্রদান করে বিজয়ী করার জন্য ওয়ার্ডবাসীর প্রতি অনুরোধ জানান তিনি।
এসময়ে অত্র ওয়ার্ডের সুধিজন, গন্যমান্য ব্যক্তিবর্গ ও নারী পুরুষ ভোটারগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin