রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাসিক ৯ নং ওয়ার্ড উপ-নির্বাচনে কাউন্সিলর পদে রিডার’র মনোনয়নপত্র জমা

  • প্রকাশ সময় সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৬২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী ৭ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখ রাজশাহী সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ডে কাউন্সিলর পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ সোমবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র উত্তোলন এবং দাখিলের শেষ দিন। শেষদিন হওয়ায় অত্র ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী শামিনুর রহমান রিডার তাঁর দুপুর সাড়ে ১২টার দিকে মনোনয়নপত্র জমা দেন। রাজশাহী অঞ্চলের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপনির্বাচন-২০২১ আহমেদ আলীর নিকট মনোনয়নপত্র দাখিল করেন তিনি।

মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকাদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। এসময়ে তিনি বলেন, সময়ের প্রয়োজনে এবং অত্র ওয়ার্ডের উন্নয়নের জন্য ওয়ার্ডবাসী তাঁকে নির্বাচন করার পরামর্শ দেন। সবার মতামতের ভিত্তিতে তিনি নির্বাচনে নেমেছেন। এলাকার সুষ্ঠু উন্নয়ন ও সার্বিক নাগরিক সেবা প্রদানের জন্য ওয়ার্ডবাসী তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে জানান তিনি।

তিনি আরো বলেন, নির্বাচিত হলে এলাকার অঙ্গুর রাস্তাঘাট সংস্কার, পানি ও পয়নিস্কাশনের সুষ্ঠু ব্যবস্থা, মাদক নিয়ন্ত্রণ, শিক্ষার প্রসার এবং সন্ত্রাস নির্মূলে তিনি জীববনবাজি রেখে কাজ করবেন। এই কাজগুলো সম্পাদনে সহায়তা করতে ওয়ার্ডবাসীর দোয়া ও ভোট প্রার্থনা করেন রিডার। মনোনয়ন জমা দেয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন সমাজসেবক আনার, পাপ্পু, মেরিন, আরাফাত, শরৎ ও শাহনুরসহ আরো অনেকে।

এদিকে রাজশাহী অঞ্চলের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আহমেদ আলী বলেন আগামীকাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে মনোনয়নপত্র যাচাইবাছাই হবে। সেখানে সব প্রার্থীকে সময়মত স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেন তিনি।

উল্লেখ্য অত্র ওয়ার্ডের কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা রেজাউন নবী দুদু ২৪ জুলাই কিডনি ও ক্যান্সারে রোগে আক্রান্ত হয়ে নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে এই ওয়ার্ড কাউন্সিলর শূন্য হওয়ায় এই উপ-নির্বাচন হচ্ছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin