রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাসিক ৯ নং ওয়ার্ড উপ-নির্বাচনে কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা টুলু’র

  • প্রকাশ সময় সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৫৬ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: আগামী ৭ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখ রাজশাহী সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ডে কাউন্সিলর পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ সোমবার দুপুর পৌনে ১টার দিকে মনোনয়নপত্র জমা দেন কাউন্সিলর পদপ্রার্থী সাবেক কাউন্সিলর এ.কে.এম রাশেদুল হাসান টুলু। রাজশাহী অঞ্চলের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপনির্বাচন-২০২১ আহমেদ আলীর নিকট মনোনয়নপত্র দাখিল করেন তিনি।

এ সময়ে তিনি বলেন, দীর্ঘদিন থেকে তিনি রাজনীতি করে আসছেন। বিগত সময়ে তিনি এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। এই ওয়ার্ড সম্পর্কে তাঁর ভাল ধারনা রয়েছে। ওয়ার্ডে কি কি সমস্যা রয়েছে তিনি তা জানেন। তিনি যখন এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন সে সময়ে ব্যাপক উন্নয়ন করেছিলেন। এই উন্নয়নের ধারা আবারও সচল করতে ওয়ার্ডের বয়োজ্যেষ্ঠ্য এবং যুব সমাজের মতামতের ভিত্তিতে তিনি নির্বাচন করছেন বলে জানান টুলু।

এদিকে রাজশাহী অঞ্চলের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আহমেদ আলী বলেন, আগামীকাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে মনোনয়নপত্র যাচাইবাছাই হবে। সেখানে সব প্রার্থীকে সময়মত স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেন তিনি।

জয়ের বিষয়ে জানতে চাইলে টুলু বলেন, এই ওয়ার্ডের সবাই চেনেন তাঁকে। সবার সাথে সুসম্পর্ক রয়েছে। এছাড়াও অত্র ওয়ার্ডের বেশীরভাগ নেতৃস্থানীয় ব্যক্তি তাঁকে সমর্থন দিয়েছেন। সেইসাথে কাউন্সিলর পদপ্রার্থী রাকিব হাসান তাঁকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সড়ে দাঁড়িয়েছেন এবং তাঁর সমর্থক ও আত্মীয়স্বজন সবাই তাঁর প্রতি সমর্থন দিয়েছেন। এবস্থায় সবার দোয়া এবং ভোটের মাধ্যমে তিনি নির্বাচিত হবেন বলে আশাব্যক্ত করেন।

উল্লেখ্য অত্র ওয়ার্ডের কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা রেজাউন নবী দুদু ২৪ জুলাই কিডনি ও ক্যান্সারে রোগে আক্রান্ত হয়ে নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে এই ওয়ার্ড কাউন্সিলর শূন্য হওয়ায় এই উপ-নির্বাচন হচ্ছে।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin