বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

রাসিক ৯ নং ওয়ার্ড উপ-নির্বাচনে কাউন্সিলরদের মধ্যে প্রতিক বরাদ্ধ

  • প্রকাশ সময় সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ৫০০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী ৭ অক্টোবর রাজশাহী সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ডে কাউন্সিলর পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট কাউন্সিলর পদে পাঁচজন প্রতিদন্দিতা করছেন। আজ সোমবার সাড়ে ১২টার দিকে পাঁচজন প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্ধ দেয়া হয়।

রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিসের হল রুমে সকল প্রার্থীর উপস্থিতিতে রাজশাহী অঞ্চলের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপনির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার আহমেদ আলী প্রার্থীদের হাতে প্রতিক তুলে দেন।

এ.কে.এম রাশিদুল হাসান টুলু তাঁর চাহিদা মোতাবেক প্রতিক পেয়েছেন ঠেলাগাড়ী, শামীনুর রহমান রিডার চাহিদা মোতাবেক প্রতিকের নাম ভুল করায় চাহিদা মোতাবেক প্রতিক পাননি। পরে তিনি রেডিও প্রতিক নেন। এদিকে চাহিদা মোতাবেক সাইফুল্লাহ শান্ত পেয়েছেন করাত, সোয়েব হাসান বাবু পেয়েছেন ঘুড়ি এবং রাসেল জামান পেয়েছেন টিফিন কেরিয়ার প্রতিক। এ সময়ে উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা নির্বাচন অফিসার সুস্মিতা রায় ও সকল প্রার্থী ও তাদের সমর্থনকারীগণ।

 


প্রতিক বরাদ্ধ শেষে আহমেদ আলী বলেন, ১৯ তারিখ রোববার প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। কিন্তু রোববার অফিস সময়ের মধ্যে কেউ প্রার্থীতা প্রত্যাহার করেননি। এজন্য পাঁচ জনের মধ্যে প্রতিক প্রদান করা হলো। আজ থেকে তারা প্রচার প্রচারণা ও পোস্টার টাঙ্গাতে পারবেন। তিনি আরো বলেন, মোট চারটি কেন্দ্রে ইভিএম এর মাধ্যেমে ভোট গ্রহন করা হবে। এজন্য আগামী অক্টোবর মাসের ৫তারিখ মক ভোট গ্রহন করা হবে। প্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিটি প্রার্থীর একটি করে নির্বাচনী ক্যাম্প হবে। প্রচারণায় দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইক ব্যবহার করা যাবে। একজন প্রার্থী মাত্র একটি মাইক ব্যবহার করতে পারবেন।

প্রতিক বরাদ্ধের পরে সরকারী নীতিমালা অনুযায়ী ব্যানার, ফেস্টুন ও পোস্টার তৈরী করতে হবে। কোন দেয়ালে পোস্টার লাগানো যাবেনা বলে জানান তিনি। সরকারী এসব নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে বক্তব্যে উল্লেখ করেন। সরকারী নির্দেশনা মেনে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করার জন্য সকল প্রার্থীদের অনুরোধ করেন তিনি। মিছিল ও জনসমাবেশ করা যাবেনা। তিনি বলেন, স্থানীয় থানার অনুমতি সাপেক্ষে পথসভা করা যাবে। থানা কর্তৃপক্ষ নির্ধারণ করবে কতজন লোক নিয়ে পথসভা করা যাবে।

ইভিএম বিষয়ে তিনি আারো বলেন, প্রতিটি বুথে দুইজন টেকনিশিয়ান থাকবে। কোন রকম সদস্যা হলে তারা তাৎক্ষণিক মেরামত করে দেবেন। আর ইভিএম নিয়ে কোন প্রকার গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহবান জানান এবং ভোটারেদের ভোট গ্রহনের আগের দিন কিংবা নির্বাচনের দিন ভোটোর নম্বরগুলে দিয়ে দেয়ার পরামর্শ দেন তিনি।

সেইসাথে প্রার্থীদের নির্বাচনী সকল প্রকার সরকারী নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি মেনে প্রচারণা করার আহবান জানান আহমেদ আলী ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin