রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাসিক ৯ নং ওয়ার্ড উপ-নির্বাচন উপলক্ষে রাসেল জামানের পথসভা

  • প্রকাশ সময় সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ৬১২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী অক্টোবর মাসের ৭ তারিখ বৃহস্পতিবার রাজশাহী সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের উপ-নির্বাচন। এই উপনির্বাচনে টিফিন কেরিয়ার প্রতিক নিয়ে কাউন্সিলর পদে প্রতিদন্দিতা করছেন মহানগর আওয়ামী লীগ (বোয়ালিয়া পশ্চিম) এর সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক রাসেল জামান। গতকাল সোমবার ড়রগা মসজিদে আসরের নামাজ আদায় করে বিকেল ৫ টা থেকে হাজার হাজার নারী-পুরুষ ভোটার এবং সমর্থক নিয়ে পথসভা করেন। পথসভা তিনি অত্র ওয়ার্ডের বিভিন্ন মহল্লা তিনি প্রদক্ষিণ করেন।

এসময়ে সবার সামনে থেকে তিনি জনগনের উদ্দেশ্যে হাত নেরে শুভেচ্ছা বিনিময় করেন। উৎসুক জনগণ বাড়ির ছাদ, বেলকুনি ও বাড়ির সামনে রাস্তায় এসে রাসেলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। সেইসাথে ভোট দিয়ে কাউন্সিলর হিসেবে নির্বাচন করার প্রতিশ্রুতি দেন।

সংক্ষিপ্ত পথ সভায় রাসেল বলেন, দলমত নির্বিশেষে তিনি ভোট পাবেন। সকল দলের ভোটার ও জনগণ তার সাথে আছে। তিনি সবাইকে নিয়ে এই ভোট যুদ্ধে অবতীর্ন হয়েছেন। এই নির্বাচনে সবার দোয়া ভোটে তিনি জয়লাভ করবেন বরে বক্তব্যে উল্লেখ করেন। তিনি আরো বলেন, এই ওয়ার্ড নদীর ধার ঘেষে হওয়ায় জনগণের অনেক আসাযাওয়া হয়। বর্তমান মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন নদীর ধারকে পর্যটন কেন্দ্রও হিসেবে গড়ে তুলছেন। এই কাজকে আরো তরান্বিবত করতে এবং মেয়রের সহযোগিতায় দরগা, ও দরগা সংংলগ্ন পদ্মার পার এলাকা আরো সুন্দর ও নান্দনিক করে গড়ে তুল চান।

রাসেল বলেন, ৯নং ওয়ার্ড একটি ঐতিহ্যবাহী ওয়ার্ড। এখানে রয়েছে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, মাজার, মাদ্রাসা ও পর্যটন কেন্দ্র। এহগুলোর উন্নয়ন, মাদক নিয়ন্ত্রন, বাল্যবিববাহ প্রতিরোধ এবং সন্ত্রাস দমনে তিনি কার্যকর ভূমিকা রাখবেন। সেইসাথে জনগণের চলাচল নির্বিঘ্ন করতে রাস্তা সংস্কার এবং সন্তানদের শিক্ষার উপর বেশী নজর দেবেন বলে জানান তিনি। বক্তব্য শেষে তিনি জনগণের নিকট দোয়া ও ভোট প্রার্থনা করেন।

পথসভায় উপস্থিত শতাধিক নারী-পুরুষ বলেন, একণ যুবকদের জয় জয়কার। আর রাসেল একজন জনদরদী ও মিশুক মানুষ। এই ওয়ার্ডের উন্নয়ন এবং বিশেষ করে নারী উন্নয়নে তাকেই প্রয়োজন। তারা আরো বলেন, করোনাকালীন সময়ে সরকারের পাশাপাশি রাসেল বহু সহযোগিতা এই ওয়ার্ডবাসীকে করেছেন। এখনো করে যাচ্ছেন। তিনি কাউন্সিলর হলে এলকাার উন্নয়নে আরো বলিষ্ট ভূমিকা রাখবেন বলে জানান তারা। পথসভায় উপস্থিত সকলেই রাসেলের পক্ষে স্লোগান দেন এবং ওয়ার্ডবাসীর নিকট ভোট প্রার্থনা করেন।

রাজশাহী সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ড বীর মুক্তিযোদ্ধা রেজাউন নবী দুদু ২৪ জুলাই কিডনি ও ক্যান্সারে রোগে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে এই ওয়ার্ডটি কাউন্সিলর শূন্য হয়। শূণ্য এই পদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 

 

 

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin