রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাসিক ৯ নম্বর ওয়ার্ডের উপ নির্বাচনে ভোট গ্রহন শেষ, চলছে গণনা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৪৩৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ডে কাউন্সিলর পদে উপনির্বাচনে আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেখে চারটি কেন্দ্রে ভোট গ্রহন শুরু চলে বিকেল ৪টা পর্যন্ত। প্রতিটি কেন্দ্রে ইভিএমএ ভোট গ্রহণ হয়। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এরমধ্যে হোসেনিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কাউন্সিলর প্রার্থী একেএম রাশিদুল হাসান টুলুর সমর্থকদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

এসময় পুলিশ উত্তেজিত সমর্থকদের লাঠি চার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেলা ১১টায় শেখপাড়া এলাকার হোসেনিগঞ্জ বালক বালিকা সরকারি প্রথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।

এছাড়া অন্য কোন ভোট কেন্দ্রগুলোতে কোন ধরনের অপ্রতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অনেকটাই শান্তিপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশেই ভোট গ্রহণ মেষ হয়।

কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যপাক উপস্থিতি লক্ষ্য করা গেছে। কেন্দ্রে ও নির্বাচন এলাকায় পরিবেশ শান্ত রাখতে আইনশৃঙ্খলার বাহিনীর সদস্যরা তৎপর আছেন।

ভোটযুদ্ধে অত্র ওয়ার্ডের ৯ নং ওয়ার্ডের উপ-নির্বাচনে পাঁচজন কাউন্সিলর পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচনে মহানগর আওয়ামী লীগ (বোয়ালিয়া পশ্চিম) এর সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক রাসেল জামান ‘টিফিন কেরিয়ার প্রতীক, একেএম রাশেদুল হাসান টুলু ‘ঠেলাগাড়ি’, শামিমুর রহমান রিডার ‘রেডিও’, সোয়েব হাসান বাবু ‘ঘুড়ি’ ও সাইফুল্লাহ শান্ত ‘করাত’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

উপ-নির্বাচনের সার্বিক প্রস্তুতি সর্ম্পকে রাজশাহী সিনিয়র নির্বাচন অফিসার সাইফুল ইসলাম জানান, রাসিকের ৯ নম্বর ওয়ার্ড উপ-নির্বাচনে ভোটগ্রহণ মেষ হলো কোথাও বড় ধরনের কোন ঘটনা ঘটেনি। এক প্রকার শান্ত পরিবেশেই ভোট গ্রহন শেষ হয়েছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin