রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাসিক ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হলেন রাসেল

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৬২৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে উপনির্বাচন আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে নগরীর বোয়ালিয়া থানা (পশ্চিম) আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাসেল জামান টিফিন কেরিয়ার প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন।

তিনি পেয়েছেন ৩ হাজার ৭১৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদন্দী ঠেলাগাড়ি প্রতীকে এ.কে.এম রাশেদুল হাসান টুলু পেয়েছেন ১ হাজার ৫৫১ ভোট। এছাড়াও রেডিও প্রতীকে শামিমুর রহমান ৯১১ ভোট, করাত প্রতীকে সাইফুল্লাহ শান্ত ৪৭ এবং ঘুড়ি প্রতীকে সোহরাব হোসেন বাবু ৩৮ ভোট পেয়েছেন।

অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আহমেদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওয়ার্ডটিতে মোট ভোটার ৮ হাজার ৯৩৭ জন। এরমধ্যে ৬ হাজার ২৬৪ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চারটি কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ করা হয়।

বেলা ১২টার দিকে হোসনীগঞ্জ এলাকায় ভোটকেন্দ্রের সামনে এক প্রার্থীর সমর্থকেরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেন। এর বাইরে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠুভাবেই ভোটগ্রহণ হয়েছে। গত ২৪ জুলাই ওয়ার্ডের কাউন্সিলর রেজাউন নবী দুদু মারা যাওয়ায় পদটি শূন্য হওয়ায় এই উপনির্বাচন অণুষ্ঠিত হলো বলে জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin