রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাস্তায় খাবার বিতরণ করছেন সানি

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৫৫৩ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক : দিল্লিতে ১০ হাজার পরিযায়ী শ্রমিকের খাবার ব্যবস্থা করেছিলেন সানি লিওন। চলতি বছর একটি এনজিওর সঙ্গে যুক্ত হয়ে খিচুড়ি এবং ফলের ব্যবস্থা করতেন তিনি।

এদিকে ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত সবাই। মৃত্যু ও সংক্রমণের হারে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। এই পরিস্থিতিতে বহু তারকা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। কেউ প্রয়োজনীয় নম্বর শেয়ার করেছেন। কেউ বা অক্সিজেন বা বেডের ব্যবস্থা করেছেন। এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সানি লিওনও।

গতকাল রোববার মুম্বাইতে ট্রাক ভর্তি খাবার নিয়ে বেরিয়ে পড়েছিলেন সেনসেশনাল এই অভিনেত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন স্বামী ড্যানিয়েল ওয়েবারও। মুম্বাই শহরে এমন প্রচুর মানুষ আছেন, যাদের বাসস্থানের ঠিক নেই। দুবেলা খাবার জোটানো কষ্টকর। প্যানডেমিকের পর পরিস্থিতি আরও খারাপ হয়েছে। তাঁদের জন্যই এ দিন খাবারের ব্যবস্থা করেন সানি।

কিন্তু খাবার নিতে ভিড় জমে যায় বাণিজ্য নগরীর রাস্তায়। সূত্রের খবর, অনেকেই সামাজিক দূরত্ব বিধি মানেননি, এমনকি মাস্কও ছিল না অনেকের মুখে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin