বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

রুয়েটে দিনব্যাপী গবেষণা প্রকল্পের সমাপনী প্রতিবেদন উপস্থাপন বিষয়ক সেমিনার

  • প্রকাশ সময় শনিবার, ২৬ জুন, ২০২১
  • ৪৪৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে আজ শনিবার (২৬ জুন) সকাল সাড়ে ৯ টায় রুয়েটের ভার্চুয়াল কনফারেন্স রুমে দিনব্যাপী গবেষণা প্রকল্পের সমাপনী প্রতিবেদন উপস্থাপন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে অত্র বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. রফিকুল ইসলাম সেখ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসিই অনুষদ ডীন প্রফেসর ড. নজরুল ইসলাম মন্ডল ,পুর কৌশল অনুষদের ডীন প্রফেসর ড. এন,এইচ,এম, কামরুজ্জামান সরকার, যন্ত্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. ইমদাদুল হক, মানবিক ও ফলিত বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. বেল্লাল হোসেন এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. সেলিম হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক ছাত্রকল্যাণ প্রফেসর ড. রবিউল আওয়াল, পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন প্রফেসর ড. মিয়া জগলুল সাদত ও কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের প্রশাসক ড. আলী হোসেন। সেমিনারটি সঞ্চালনা করেন ত ও ই কৌশল বিভাগের সহকারী অধ্যাপক অলক কুমার পাল।
সেমিনারে অত্র বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রারণ দপ্তরের অধীনে পরিচালিত চলমান গবেষণা প্রকল্প সমূহের সমাপনী প্রতিবেদন উপস্থাপন করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin