নিজস্ব প্রতিবেদক: করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর আবাসিক হলগুলো খুলে দেয়া হয় ২৮ অক্টোবর বৃহস্পতিবার। করোনাকালীন সময়ে রুয়েট পরিবার হারায় অনেক বর্তমান ও সাবেক ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের।
রুয়েট পরিবারের এসকল মৃত সদস্যদের রুহের মাগফিরাতসহ সকলের সুস্বাস্থ্য ও সুস্থতা কামনা করে আজ শুক্রবার (২৯ অক্টোবর) বাদ জুম্মা রুয়েট কেন্দ্রীয় মসজিদে রুয়েট শাখা ছাত্রলীগের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. রফিকুল ইসলাম সেখ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. সেলিম হোসেন, রুয়েট শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাঃ ইসফাক ইয়াসশির ইপু, সাধারণ সম্পাদক চৌধুরী মাহফুজুর রহমান তপু, সহ-সভাপতি ফাহমিদ লতিফ লিয়ন ও ওসমান হায়দার তমাল সহ রুয়েট ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।