বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল প্রেসিডেন্ট আরিফ’র দায়িত্ব গ্রহণ

  • প্রকাশ সময় সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ৩৪৬ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক : রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর নয়া সভাপতিসহ নতুন (২০২৩-২০২৪) কমিটি দায়িত্বভার গ্রহণ করেছে। শনিবার বিকেলে রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষক লাউঞ্জে এ উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে ড. হেমায়েতুল ইসলাম আরিফকে চার্টাড সভাপতি রোটারিয়ান হাসিবুল হাসান নান্নু সভাপতি কলার ব্যাজ পরিয়ে দায়িত্ব অর্পন করেন। এসময় সহ-সভাপতি রোটারিয়ান মিজানুর রহমান ও কামরুজ্জামান, সাধারণ সম্পাদক চৌধুরী মুখলেসুর রহমান, ট্রেজারার রাজিউর রহমান, জয়েন্ট ট্রেজারার আতিকুর রহমান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রোটারি ইন্টারন্যাশনাল ব্যবসায়ী, শিল্পপতি ও পেশাজীবীদের একটি সংগঠন। এটি ব্যবসায়ী ও পেশাজীবীদের মধ্যে পারস্পরিক বন্ধন সৃষ্টি এবং সহযোগিতার মাধ্যমে মানবকল্যাণ সাধনের উদ্দেশ্যে পরিচালিত হয়ে আসছে। জানা যায়, রোটারি ক্লাবগুলি সমাজকল্যাণ এবং উন্নয়নমূলক কার্যক্রম যৌথ বা একক উভয়ভাবে পরিচালনা করে থাকে এবং সামাজিক নিরাপত্তা এবং উন্নয়নের উদ্যোক্তা ও সরকারের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করে। সামাজিক সংহতি ও সঙ্গতি, এবং উন্নয়নে উৎসাহদানের জন্য একটি গুরুত্বপূর্ণ স্বেচ্ছাপ্রণোদিত ফোরাম হিসেবেও ভূমিকা রাখছে।

রোটারি নিয়ম অনুযায়ী নব নির্বাচিত সভাপতি ঘন্টা বাজিয়ে সভার কার্যক্রম শুরু করেন এবং শুরুতে ড. আব্দুলাহ আল ফিরোজের নেতৃত্বে সমবেত কন্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে দিনের কর্মসূচি পরিচালিত হয় এবং রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর ডাইরেক্টর (অ্যাডমিন) প্রফেসর ড. জালাল উদ্দিন সরদার রোটারি ইন্টারন্যাশনালের ইনভোকেশন পাঠ করেন। একই সাথে শাহ কৃষি তথ্য পাঠাগারের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম শাহ’র গ্রামে একটি আরসিসি স্থাপন এবং একই ভাবে নারী নেত্রী ও বিভাগীয় শ্রেষ্ঠ জয়ীতা সেলিনা বেগম’র গ্রামে আরেকটি আরসিসি স্থাপনের বিষয়ে বক্তব্য তুলে ধরেন। ক্লাবের জন্য মনোনতি অ্যাসিন্টেট গভর্ণর রোটারিয়ান আরিফ হোসেন দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন।

 

ভবিষ্যত প্রজন্মের জন্য বিশে^ আশা তৈরী করতে সংস্থা কে যুক্ত করুন -এই প্রতিপাদ্যকে সামনে রেখে একটি সফল রোটারি ইয়ার পরিচালনার ঘোষনা দেন। পাশাপাশি পূর্বতন রোটারি বর্ষ সফলভাবে সম্পন্ন করার জন্য সিপি হাসিবুল হাসান নান্নু, সিএস খাজা খালেদ লিজার এবং সিটি মিজানুর রহমান কে ক্লাবের পক্ষ থেকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। পরে রোটারি ইন্টারন্যাশনাল’র প্রেসিডেন্ট গর্ডন আর ম্যাকেনলী এর জন্মদিন উদযাপন উপলক্ষ্যে কেক কাটেন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যবৃন্দ। দায়িত্বগ্রহণ অনুষ্ঠানের রোটারি নেতৃবৃন্দের পরিবারের অন্যান্য সদস্যবৃন্দও এসময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin