নিজস্ব প্রতিবেদক: বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কামরুল মনিরের বোরবার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। কামরুল মনির একাধারে রাজশাহী জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক পিপি ও দৈনিক বার্তা পত্রিকার সাবেক সম্পাদক ও ট্রাস্টি বোর্ডের সাবেক সদস্য ছিলেন।
বর্ষিয়ান এই নেতার রুহের মাগফিরাত কামনা করে রোববার বিকেল সাড়ে ৪টায় রাজশাহী মহানগর ও জেলা বিএনপি কার্যালয়ে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। স্মরণসভা ও দোয়া মাহফিলে বিএনপি’ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের উপস্থিত হওয়ার জন্য মুক্তিযোদ্ধা কামরুল মনির স্মৃতি পরিষদ রাজশাহীর পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।