শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

শহীদ এএইচএম কামারুজ্জামান স্মৃতি ১ম রাগবি লীগ শুরু

  • প্রকাশ সময় রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ২৭২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও জেলা রাগবি সমিতির উদ্দ্যেগে শহীদ এএইচএম কামারুজ্জামান স্মৃতি রাগবি লীগ শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রোববার দুপুরে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত শহীদ এএইচএম কামারুজ্জামান ১ম রাগবি লীগের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও সহ-সভাপতি কল্যাণ চৌধুরী।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, এই রাগবি খেলা সরাসরি দেখা না গেলেও মাঝে মধ্যে টিভিতে দেখা গেছে। রাজশাহীতে প্রথম আয়োজন এই রাগবি খেলা ইতিহাসের পাতায় চিরস্বরনীয় হয়ে লিখা থাকবে বলে তিনি মনে করেন। তাছাড়া রাগবি খেলা দেখে অন্য জেলাগুলো অনুপ্রানীত হবে। সেইসাথে তারাও আয়োজন করার চেষ্টা করবে বলে উল্লেখ করেন তিনি। ফলে এর প্রচার প্রসার দিনে দিনে দেশব্যাপী খেলার প্রচলন বেড়ে যাবে এবং এই খেলায় সকলে উৎসাহিত হবে।

তিনি আরো বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী খেলোয়াড়, সংগঠদের জন্য আর্থিক ও চিকিৎসা সেবাসহ শিক্ষাঙ্গনে ক্রীড়া কোট চালু করায় তারা সুবিধা পাচ্ছে।

জেলা রাগবি সমিতির আহবায়ক শামসুজ্জামান রতন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী এসোসিয়েশনের সহ-সভাপতি, লেখক,সাহিত্যিক, কলামিষ্ট ও কবি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রুহুল আমিন প্রামানিক ও রাজশাহী এসোসিয়েশনের সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল মান্নান। স্বাগত বক্তব্য দেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী।

এ সময় জেলা ক্রীড়া অফিসার ও নির্বাহী সদস্য জাহাঙ্গীর হোসেন, যুগ্ম-সম্পাদক (প্রশাসন) নাজমরি আহমেদ, নির্বাহী সদস্য মামুনাল ইসলাম, রাগবি সমিতির সদস্য সচিব সাইফুদ্দিন বাচ্চু ও হকি সমিতির সদস্য সচিব তৌফিকুর রহমান রতনসহ খেলোয়াড় ও দলীয় কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনে প্যাভিস স্পোর্টিং ক্লাব ৫-০ পযেন্টে রাইমা রেঞ্জারস, বিপ্রনুর স্মৃতি স্পোর্টিং ক্লাব ১০-০ পয়েন্টে এনামুল হক স্মৃতি সংঘ,সিটি বক্সিং ক্লাব ৩১-০ পয়েন্টে বিএস স্পোর্টিং ক্লাব ও কদমতলা স্পোর্টিং ক্লাব ৭-৫ পয়েন্টে কাদের স্মৃতি স্পোর্টিং ক্লাবকে হারায়। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন রাগবি ফেডারেশনের প্রধান নির্বাহী অফিসার নাজমুস সাকিব।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin