রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সমাধিতে পবা-মোহনপুরের নবনির্বাচিত ১০জন ইউপি চেয়ারম্যান

  • প্রকাশ সময় রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ৪২০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন পবা-মোহনপুর উপজেলার নবনির্বাচিত ১০জন ইউপি চেয়ারম্যান। আজ রোববার সকালে নগরীর কাদিরগঞ্জে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান তাঁরা। এ সময় শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সুযোগ্যপুত্র আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমান, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানসহ জাতীয় চার, মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ ও মরহুমা জাহানারা জামানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় রাজশাহীর-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, মোহনপুর উপজেলার চেয়ারম্যান আব্দুস সালাম, নওহাটা পৌরসভার মেয়র হাফিজুর রহমান হাফিজ, উপজেলা যুবলীগের সভাপতি এমদাদুল হক, পবা উপজেলার হুজুরীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, দামকুড়া ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম, বড়গাছী ইউনিয়নের চেয়ারম্যান শাহাদত হোসাইন সাগর, হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মুঞ্জিল, মৌগাছি ইউনিয়নের চেয়ারম্যান আল আমিন বিশ্বাস, ধুরইল ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, রায়ঘাটি ইউনিয়নে বাবুল হোসেন, ঘাষিগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আজহারুল ইসলাম, বাকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান ও জাহানাবাদ ইউনিয়নে হযরত আলীসহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin