রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

শহীদ জিয়সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য চিঠি ও ছবি প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা সাত্তার

  • প্রকাশ সময় সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৩ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: বাড্ডা থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কর্তৃক ‘দৃষ্টি আকর্ষন’ শিরোনামে আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সাত্তারকে হেয় করে গত ১৫ ডিসেম্বর একটি মিথ্যা, বানোয়াট চিঠি ইস্যু করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সোমবার বিকেল ৪টায় দূর্গাপুর উপজেলা কুহাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও জনসাধারণের উপস্থিতিতে উন্মুক্ত সংবাদ সম্মেলনে উদ্দেশ্য প্রনোদিত চিঠির প্রতিবাদ জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী বিএনপি নেতা আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সাত্তার। লিখিত বক্তব্য তাঁর বিরুদ্ধে যড়যন্ত্রমূলক মিথ্যা চিঠির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। চিঠিতে উল্লেখিত তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসরদের সাথে তাঁর কোন সম্পর্ক নেই।

লিখিব বক্তব্যে তিনি আরো বলেন, শহীদ চেয়ারম্যান নুর মোহাম্মদ নুরু এর হাত ধরে তিনি রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করেন। ঐ সময় তাঁরা আওয়ামী বিরোধী রাজনীতি করতেন। তখন তাঁরা আওয়ামী বিরোধী গ্রুপ হিসাবে পরিচিত ছিলেন। নুরু শহীদ হওয়ার পর প্রয়াত সাতাহার চেয়ারম্যান এলাকার রাজনীতির হাল ধরেন। পরবর্তীতে বিএনপির জন্ম হলে তাঁরা আওয়ামী বিরোধী গ্রুপ বিএনপির রাজনীতিতে যোগদান করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফার আলোকে এলাকায় বিভিন্ন রকমের সামাজিক উন্নয়ন মূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন তিনি।

তিনি বলেন, বাড্ডা থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কর্তৃক দৃষ্টি আকর্ষন শিরোনামে তাঁকে কেন্দ্র করে ১৫ ডিসেম্বর ২০২৪ইং তারিখ যে চিঠি ইস্যু করা হয়েছে, তিনি তার আবারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেইসাথে তাঁর নামে আনীত অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে অভিহিত করেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসরদের সাথে তাঁর কোন প্রকার সম্পর্ক নাই বলে জানান।

বিশেষ করে একটি কুচক্রী মহল তাদের ফাঁয়দা লুটতে এবং আগামী সংদ নির্বাচনে যেন তিনি নমুনেশন না পান তার জন্য তাঁকে আওয়ামী লীগ বানানোর জন্য যে ষড়যন্ত্র করছে তা কখনো সফল হবে না উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে তিনি আরো উল্লেখ করেন দুষ্কিৃত কারীরা তাঁর ছবি সুপার এডিট করে তাঁক পতিত আওয়ামী লীগ এর সাথে জড়ানোর অপচেষ্টা চালাচ্ছে।

সাংবাদিকদেও প্রশ্নের জবাবে তিনি বলেন, তাঁর সাথে পুঠিয়া দূর্গাপুরের বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন। নেতাকর্মীরা সর্বদা তাঁর সাথে রয়েছেন। তিনি এই পুঠিয়া-দূর্গাপুরের মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। তিনি আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য মনোস্থীর করেছেন। এজন্য একটি কুচক্রিমোহল তাঁর বিরুদ্ধে এগুলো করছে বলে উল্লেখ করেন। কিন্তু কোন ষড়যন্ত্র করে লাভ নেই বলে জানান আব্দুস সাত্তার।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, ইউপি সদস্য নুরুল ইসলাম, ৫নং ঝালুকা ইউনিয়নের সাবেক সভাপতি মোহাম্মদ ইন্তাজ আলী মেম্বর, আলহাজ আব্দুস সাত্তার (হেজাতী পাড়া), আব্দুস সালাম ও আব্দুল মজিদসহ বিভিন্ন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin