রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

শাপলার উদ্যোগে বিনামূল্যে ভ্যান বিতরণ

  • প্রকাশ সময় রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৬১০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বেসরকারী উন্নয়ন সংস্থা শাপলা আজ রোববার বিকল্প কর্মসংস্থানের লক্ষে দরিদ্র জনগনের মধ্যে বিনামূল্যে ভ্যান বিতরণ করে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর আর্থিক সহযোগিতায় বেসরকারী উন্নয়ন সংস্থা শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে অতিদরিদ্র জনগোষ্ঠীর জীবন-জীবিকার উন্নয়নের লক্ষ্যে বেলা ১১টায় শাপলা এর কেশরহাটস্থ প্রশিক্ষণ কেন্দ্রে ১০ জন অতিদরিদ্রের মধ্যে ১০টি ভ্যান বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ। বিশেষ অতিথি ছিলেন রায়ঘাটি ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ও রুস্তম আলী প্রামানিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহসিন আলী। এ সময়ে অনুষ্ঠানে ১০ জন উপকারভোগী, তার পরিবারের সদস্যবৃন্দ এবং সংস্থার বিভিন্ন পর্যায়ের স্টাফগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রনালয়ের স্বাস্থ্যবিধি মেনে ভ্যান বিতরণ অনুষ্ঠান পরিচালনা করা হয়।
বিনামূল্যে ভ্যান পাওয়া সদস্যগণ শাপলা ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দাতা সংস্থার উত্তোরোত্তর সফলতা কামনা করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin