শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

শাহ্ মখ্দুম থানা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দোয়া মাহফিল

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৩০৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরের অন্তর্গত শাহ্ মখ্দুম থানা যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের আয়োজনে মঙ্গলবার বাদ আসর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নগরীর সপুরা এলাকায় বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন ও তাঁর সুস্থতা এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন এর সুস্থতা কামনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে সভাপতিত্ব করেন শাহ্ মখ্দুম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সদস্য কামরুজ্জামান মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ্ মখ্দুম থানা বিএনপি’র বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, সাবেক সাংগঠনিক সম্পাদক রাজিবুল হাসান ডিনপল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন।

উপস্থিত ছিলেন জেরা তাঁতী দলের সদস্য সচিব হাসানুজ্জামান, শাহ্ মখ্দুম থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল হাসান পরাগ, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নাজমুস সাদাত, ১৬ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি কাবলু, যবদল মহানগরের সাবেক সদস্য সানোয়ার হোসেন, শাহ্ মখ্দুম থানা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি আল হাসান ডলার ও সদস্য সচিব মুরাদ পারভেজ মৃদুলসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ। বক্তব্য শেষে অত্র নেতৃবৃন্দসহ সকল নেতৃবৃন্দের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin