শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

শিক্ষার্থীদের বিনামূল্যে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ালেন কাউন্সিলর টুকু

  • প্রকাশ সময় রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ২৯১ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডে একযোগে ক্রিমিনাশক ট্যাবলেট খাওয়ানো শুরু হয়েছে রোববার সকাল থেকে। এবার মহানগরীতে এক লক্ষ পনের হাজার পাঁচশত পঁয়ষট্টি জন শিশুকে এই ট্যাবলেট খায়ানো হবে বলে কর্পোরেশন কর্তৃক জানা গেছে। এরই অংশ হিসেবে রাসিক ৬নং ওয়ার্ডে রোববার সকাল সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্রিমিনাশক ট্যাবলেট খাইয়ে সপ্তাহব্যাপি এর উদ্বোধন করেন রাসিক ৬নং ওয়ার্ডের তিনবারের কাউন্সিলর নুরুজ্জামান টুকু।

উদ্বোধনী বক্তব্যে টুকু বলেন, তাঁর ওয়ার্ডে এক সপ্তাহে এক হাজার তিনশত বিরাআশি জনকে এই ট্যাবলেট খাওয়ানো হবে। তিনি বলেন, শরীরকে সুস্থ্য রাখতে প্রতিটি মানুষকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়ম মাফিক ক্রিমিনাশক ট্যাবলেট ও ওষুধ সেবন করা প্রয়োজন। কারণ ক্রিমি মানবদেহের অনেক ক্ষতি করে। বিশেষ করে শিশুদের ক্ষতি করে বেশী। কারন তাদের বাড়ন্ত শরীর। শিশুদের শরীরকে সঠিকভাবে বাড়তে দিতে এবং বৃদ্ধিদীপ্ত করতে গড়ে তুলতে ভিটামিন এ এর পাশাপাশির্ শিশুদেরকে ক্রিমিনাশক ট্যাবলেট খাওয়ানোর পরামর্শ দেন তিনি।

এসময়ে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা বেগম ও ৬নং ওয়ার্ডের স্বাস্থ্যসহকারী (টিম লিডারা) শহিদুল ইসলাম, স্বাস্থ্য সহকারী সাইফা খাতুন, মমতাজ খাতুন, চম্পা খাতুন, রেবেকা সুলতানা ও হোসনা খাতুনসহ অত্র বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin