রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

শিশুদের সুরক্ষা দিতে পারে ফাইজারের টিকা

  • প্রকাশ সময় সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৩৮ বার দেখা হয়েছে

এস.আর.ডেস্ক: মার্কিন ফার্মাসিউটিক্যালস জায়ান্ট ফাইজার এবং জার্মানির বায়োএনটেক জানিয়েছে, তাদের তৈরি করোনাভাইরাসের টিকা ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য নিরাপদ এবং শিশুদের শরীরে শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম। যুক্তরাষ্ট্র, ইউরোপসহ সম্ভাব্য সব জায়গাতে শিগগিরই শিশুদের ওপর এই টিকা প্রয়োগের অনুমোদনের আবেদন করা হবে বলে জানিয়েছে তারা।

কোম্পানি দুইটি জানিয়েছে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের পরীক্ষায় টিকাটি পাঁচ থেকে ১১ বছর বয়সীদের যে পরিমাণ প্রতিরোধ ক্ষমতা তৈরি করেছে তার সঙ্গে ১৬ থেকে ২৫ বছর বয়সীদের উপর করা পরীক্ষার ফলাফলের মিল রয়েছে। এছাড়া টিকাটির নিরাপত্তাও বড়দের সঙ্গেও তুলনা করা যায়।

ফাইজারের প্রধান নির্বাহী আলবার্ট বোরলা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘জুলাই থেকে যুক্তরাষ্ট্রে শিশুরোগ বেড়েছে ২৪০ শতাংশ- এতে জনস্বাস্থ্যে টিকাপ্রয়োগের গুরুত্ব প্রতিফলিত হয়েছে।’ জরুরি ভিত্তিতে এই টিকা শিশুদের ওপর প্রয়োগের অনুমোদন চাওয়া হবে বলে জানানো হয় ওই বিবৃতিতে।

এই মাসে মার্কিন নিয়ন্ত্রক সংস্থা এফডিএ’র দুই কর্মকর্তা রয়টার্সকে জানান, শিশুদের ওপর টিকার নিরাপত্তা ও কার্যকারিতার প্রমাণ উপস্থাপন করে আবেদন করা হলে তিন সপ্তাহের মধ্যে অনুমোদন দিয়ে দেওয়া হবে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin