বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

শুধু গাছ রোপন নয়, পরিবেশ রক্ষায় গাছের যত্ন নিতে হবে: বিভাগীয় কমিশনার

  • প্রকাশ সময় বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে হেলেনাবাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি এবং ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে নগরীর রাজপাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস’ (এস এস এস) নাটোর জোনের উদ্যোগে এবং বিদ্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে দেড় হাজার গাছের চারা বিতরণ করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলী।

চারা বিতরণ শেষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি তাঁর বক্তব্যে তিনি বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। তাই শুধু গাছ লাগালেই হবে না, পরম মমতায় পরিচর্যা করে প্রতিটি গাছকে বড় করে তুলতে হবে। ‘একটি গাছ, একটি প্রাণ’ এই মন্ত্রে দীক্ষিত হয়ে সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে তোমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। পরে আমন্ত্রিত অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।

রাজশাহী সরকারি বালিকা বিদ্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক লুৎফর রহমান, পরিবেশ অধিদপ্তরের পরিচালক নিলুফার ইয়াসমীন এবং সিনিয়র সহকারী কমিশনার জোবায়ের হোসেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এস এস এস-এর জোনাল ম্যানেজার শফিকুর রহমান, টেকনিক্যাল অফিসার রবিন্দ্র ন্যায়পাল, হেলেনাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তার জাহান, সিনিয়র শিক্ষক বিএস আমজাদ হোসেন এবং সিনিয়র শিক্ষক হাবিবুর রহমানসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin