মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

শ্রমিকদের ন্যায্য দাবী আদায়ে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশ সময় শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ৩৪০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা মটর শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরীর লুটপাট, অর্থ আত্মসাৎসহ নানা অনিয়ম দুর্নীতি বন্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজশাহীর কাটাখালী বাজারে রাজশাহী জেলা মটর শ্রমিক ইউনিয়ন এর শ্রমিকরা এই বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে শ্রমিকদের নেতৃত্ব দেন শ্রমিক নেতা কোষাধ্যক্ষ জহুরুল ইসলাম জনি।
সমাবেশ থেকে বলা হয়, রাজশাহী জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী অসহায় শ্রমিকদের কোটি কোটি টাকা লুটপাট ও আত্মসাৎ করেছেন। আজ যারা তার অন্যায় অপকর্ম দেখেও আশেপাশে বসে আছেন, তাদের দিয়ে শ্রমিকদের কল্যাণ হবে না। তারা নিজেদের কল্যাণে ব্যস্ত। সমাবেশ থেকে মাহাতাবের সকল অন্যায় অপকর্মে সকল শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলেন আহ্বান জানানো হয়।
এ সময় শ্রমিকরা বলেন, রাজশাহী জেলা মটর শ্রমিক ইউনিয়নের জমি বিক্রয়ের বাকি ৯০ লক্ষের অধিক টাকা গুলো কোথায়? রাজশাহী জেলা মটর শ্রমিক ইউনিয়নের নতুন সদস্য ভর্তি হওয়া এক কোটির অধিক টাকা, আঞ্চলিক কমিটির নামে গাড়ি প্রতি প্রতিদিন ২০ টাকা করে নেওয়া টাকা, রাজশাহী জেলা মটর শ্রমিক ইউনিয়নের জেনারেল ফান্ডের প্রতিদিনের আদায়কৃত হাজার হাজার টাকাগুলো কোথায়? এই টাকাগুলো ব্যাংকে জমা করা হলো না কেন জানতে চান তারা। সমাবেশ থেকে তারা বলেন, রাজশাহী জেলা মটর শ্রমিক ইউনিয়ন অনিয়ম আর দূর্নীতিতে ছেয়ে চালিয়ে যাচ্ছেন বলেন জানানো হয়।
বিক্ষোভ ও সমাবেশে তারা দাবী করে বলেন, শ্রমিকের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে। শ্রমিকদের স্থগিত করা কার্ডগুলো সচল, শ্রমিকদের মৃত্যুর এককালীন টাকা পরিশোধ ও শ্রমিকদের কন্যাদায়ের টাকা পরিশোধ করে দিতে হবে। সেইসাথে শ্রমিকদের ছেলেদের শিক্ষা ভাতার টাকা পরিশোধ ও আদায়কারীসহ কর্মচারীদের বেতন পরিশোধ করা, যার যে কাজ তাকে দিয়েই করানো ও অফিসের নিয়ম নীতি মেনেই চালানো সহ বিভিন্ন দাবি তুলে ধরেন তারা।

উল্লেখ, মাহাতাব আলীর অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতনের ভয়ে এত বড় বড় দুর্নীতি হওয়া সত্ত্বেও শ্রমিকরা শুধু কর্ম হারানোর ভয়ে প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, মুখ বুজে শ্রমিকরা সয়ে যাচ্ছেন বলে উল্লেখ করেন তারা ।
সমাবেশ থেকে আরো জাননো হয় সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরীর অন্যায় অপকর্মের প্রতিবাদ করায়, জহুরুল ইসলাম জনিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে বহিষ্কার ঘোষণা করেন। যা সেচ্ছাচারীতা ছাড়া কিছুই না। ক্ষমতার অপব্যবহারে কি করা যাবে আর কি করা যায় না তা তিনি ভুলেই গেছেন বলে জানান।
এ বিষয়ে কোষাধ্যক্ষ জহুরুল ইসলাম জনি বলেন, গত বছর ৮ জুন আমাদের কার্যনির্বাহী কমিটির মিটিং হয়। কিছু কাগজপত্র স্বাক্ষর করে নেয়, আর ১৫ মাসের হিসাব চাওয়াকে কেন্দ্র করে আমাকে মারধর করা হয়। গত বছরের ২০ জুন জমি বিক্রয়ের রেজুলেশন করার জন্য বেলা ১১ টায় একটি মিটিং হয়। সেই মিটিংয়ে আমি সড়ক দূর্ঘটনার কারণে উপস্থিত হতে পারিনি। চলতি বছরের ৬জুন আমি সাংবাদিক সম্মেলন করি। এরপর ৭ জুন মাহাতাব আলী জরুরী সভা ডেকে কিছু শ্রমিক, সাংবাদিক, কর্মচারী নিয়ে আমার সদস্য ও কোষাধ্যক্ষ পদ বাতিল করেন এবং আমাকে বহিষ্কার করেছে মর্মে জানায়।
তিনি আরো বলেন, তাদের মূল লক্ষ্য ছিল কোষাধ্যক্ষ পদে উপনির্বাচন দেওয়া। কিন্তু মুকুল ও কালাম নেতা মারা যাওয়ার কারনে ৩ টি পদের উপ নির্বাচন দেওয়ার ঘোষণা দেন। অথচ ২৬ জুন বিশেষ সভা ডেকে সহ-সভাপতি রজব আলী সড়ক সম্পাদক পদে মৃত আবুল কালামের ছেলে জাহাঙ্গীর আলম জনিকে সড়ক সম্পাদক পদে ঘোষনা দেন মাহাতাব আলী। আমার কোষাধ্যক্ষ পদে ঘোষনা দিতে পারেনি। এখন মিথ্যা ষড়যন্ত্র করে ব্যাক ডেটে কার্যনির্বাহী মিটিং এ আমাকে অনুপস্থিত দেখিয়ে বহিষ্কার করার ষড়যন্ত্র করছেন মাহতাব। মিথ্যা ষড়যন্ত্র আমাকে দমন করা যাবে না বলেও উল্লেখ করেন জনি।
তিনি আরও বলেন, মাহতাব যেন অতি শীঘ্রই রাসিক মেয়র কাছে ভুল স্বীকার করে ক্ষমা চান ও শ্রমিকদের অধিকার ফিরিয়ে দেন। এসময় শ্রমিকরা ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক মেয়র লিটনের হস্তক্ষেপ কামনা করেন। এছাড়াও ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা চান শ্রমিকরা।
এ বিষয়ে জানতে রাজশাহী জেলা মটর শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরীকে ফোন দিলে তার ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়া যায়। ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin