নিজস্ব প্রতিবেদক: টানা তৃতীয়বারের মত রাজশাহী সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে ২৭২৯ ভোট বিজয়ী হয়েছেন নুরুজ্জামান টুকু। বিজয়ের পর থেকে তিনি অত্র ওয়ার্ডবাসীর ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসছেন তিনি। প্রতিদিন কোন না কোন সংগঠন বা ব্যক্তি পর্যায় থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা প্রদান করছেন।
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, আমার প্রতি বিশ^াস রেখে অত্র ওয়ার্ডের ভোটারগণ তাঁকে তৃতীয়বারের মত সুযোগ করে দিয়েছেন। জনগণের আস্থার সম্মান রাখতে তাঁর জীবন বাজি রেখে ওয়ার্ডবাসীর সেবা ও উন্নয়ন করে যাবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি। ওয়ার্ডের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।