বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

সবাইকে সাথে নিয়ে রাজশাহীকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই: মেয়র লিটন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ৪০৮ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীতে গত প্রায় ৫ বছরের মধ্যে আড়াই বছর কাজ করতে পেরেছি। করোনা সংক্রমন সহ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে প্রায় আড়াই বছর সময় নষ্ট হয়ে গেছে। মাত্র আড়াই বছরের মধ্যে রাজশাহীর দৃশ্যমান উন্নয়ন আমরা দেখাতে পেরেছি। আগামীতে সবাইকে সাথে নিয়ে রাজশাহীকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে প্রকৌশলী ও কৃষিবিদদের সাথে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাজশাহীর অনেক কয়েকটা বড় কাজ বাকি আছে। সেগুলো করার জন্য আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আবারো দলীয় মনোনয়ন দিয়েছে। আমি সেই অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চাই। রাজশাহী মহানগরীর টি-বাঁধ থেকে মিজানের মোড় পর্যন্ত পদ্মা নদীর ধারে চর আছে। এই চরে রিভার সিটি তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেছি।

মেয়র আরো বলেন, রাজশাহীর ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিকে গতিশীল করতে পদ্মা নদীর নাব্যতা ফিরিয়ে এনে ভারতের মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে গোদাগাড়ীর সুলতানগঞ্জ হয়ে রাজশাহী হয়ে আরিচা হয়ে ঢাকা পর্যন্ত নৌরুট চালুর কাজের অগ্রগতি হয়েছে। প্রথম পর্যায়ে ধূলিয়ান হতে গোদাগাড়ীর সুলতানগঞ্জ পর্যন্ত নৌরুট চালু হবে। এটি চালু পণ্য আমদানি-রপ্তানি করা যাবে। এরমধ্যে রাজশাহীর ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিকে গতিশীল হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে। রাজশাহী থেকে কলকাতা পর্যন্ত সরাসরি ট্রেন ও বাস চালু করা হবে। এছাড়া নগরীতে একটি কৃষি বিশ্ববিদ্যালয় করতে চাই। রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণে টেন্ডার সম্পন্ন হয়েছে। এটি বাস্তবায়িত হবে। এছাড়া বিসিক-২ উন্নয়ন কাজ চলমান রয়েছে। শিগগিরই প্লট বরাদ্দ দেয়া হবে। চামড়া শিল্প পার্কের কাজেও অগ্রগগতি হয়েছে।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আইইবি রাজশাহীর চেয়ারম্যান প্রকৌশলী নিজামুল হক সরকার, সাধারণ সম্পাদক প্রকৌশলী নাজমুল হুদা, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সভাপতি লুৎফর রহমান, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের আশিক রহমান, বিএমডির নির্বাহী পরিচালক প্রকৌশলী আব্দুর রশীদ, রুয়েট শিক্ষক সমিতির সভাপতি ড. ফারুক হোসেন, সাধারণ সম্পাদক প্রফেসর ড. রবিউল আওয়াল, সহ-সভাপতি প্রফেসর আব্দুল আলিম, রাসিকের প্রধান প্রকৌশলী নূর ইসলাম, ওয়াসার প্রধান প্রকৌশলী পারভেজ মাসুদ, তুষার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহীর উপ-পরিচালক মোজদার হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্ত রাজশাহীর অতিরিক্ত পরিচালক শামসুল ওয়াদুদ, নেসকো রাজশাহীর প্রধান প্রকৌশলী প্রকৌশলী আব্দুর রশীদ, পানি উন্নয়ন বোর্ড রাজশাহী প্রধান প্রকৌশলী জহিরুল ইসলাম, রুয়েটের প্রধান প্রকৌশলী শাহাদত হোসেন, কৃষিবিদ রেজাইল করিম, এলজিইডি রাজশাহীর তত্ত্বাবধায়ক প্রকৌশলী লুৎফর রহমান ও গণপূর্ত সার্কেল রাজশাহীর তত্বাবধায়ক প্রকৌশলী ফজলুল হক সহ অন্যান্য প্রকৌশরীরা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin