রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

সব বেসরকারি অফিস বন্ধ থাকবে

  • প্রকাশ সময় রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৪০৫ বার দেখা হয়েছে
সব বেসরকারি অফিস বন্ধ থাকবে

এস. আর. ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ রোধে সোমবার (২৮ জুন) থেকে সারা দেশে এক সপ্তাহের ‘কঠোর লকাডাউন’ ঘোষণার একদিন পর সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছে সরকার। শনিবার (২৬ জুন) সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক শেষে আগামী বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সারা দেশে সর্বাত্মক লকডাউনের ঘোষণা দেয়া হয়েছে। রোববার (২৭ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা করা হবে।

শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সভাপতিত্বে সরকারের উচ্চপর্যায়ের ওই বৈঠক অনুষ্ঠিত হয়। এই সর্বাত্মক লকডাউন আগামী এক সপ্তাহ থাকবে বলে জানা গেছে।

সর্বাত্মক লকডাউনে দেশজুড়ে জরুরি পরিষেবা বাদে সব বেসরকারি অফিস বন্ধ থাকবে। শুক্রবার (২৬ জুন) সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক শেষে এ ঘোষণা দেয়া হয়েছে। শুক্রবার (২৬ জুন) করোনায় একদিনে ৭৭ জনের মৃত্যু হয়েছে।

আগামী সোমবার (১ জুলাই) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশজুড়ে কঠোর লকডাউন পালন করা হবে। জরুরি সেবা বাদে সব ধরনের বেসরকারি অফিস বন্ধ থাকবে। শুক্রবার (২৫ জুন) সুরথ কুমার সরকার জানান, জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না।

এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন শুক্রবার (২৫ জুন) গণমাধ্যমকে বলেন, করোনা সংক্রমণ ও মৃত্যু কমাতে ইতোমধ্যে ঢাকা থেকে সড়ক, রেল ও নৌপথে যোগাযোগ বন্ধ ঘোষণা করেছে সরকার। এখন আরও কঠোর বিধিনিষেধ জারি করা হবে, এটি দেশব্যাপী হবে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin