রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

সময় নেই, তবুও নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই চাকরী দেবেন রাজশাহী সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ

  • প্রকাশ সময় বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৭৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সরকারি মডেল স্কুল এন্ড কলেজের বর্তমান অধ্যক্ষ আবু বকর সিদ্দিক চলতি মাসের (সেপ্টেম্বর-২০২৫) ৩০ তারিখে চাকরি থেকে অবসর গ্রহণ করবেন। কিন্তু তিনি সে হিসেব না করে অত্র শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেয়ার ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মাত্র পাঁচ মাসের জন্য এই প্রতিষ্ঠানে তিনি যোগদান করেছেন। যোগদান করেই নিয়োগ বাণিজ্যে মেতে উঠেছেন তিনি। ইতোমধ্যে তিনি প্রতিষ্ঠানে দুজন গার্ড ও একজন ইলেকট্রিশিয়ান নিয়োগ দিয়েছেন। গার্ড যথাযথ প্রক্রিয়ায় নিয়োগ দিলেও ইলেকট্রিশিয়ান সার্কুলার ছাড়াই নিয়োগ দিয়েছেন তিনি। এমনটাই অভিযোগ পাওয়া গেছে। আর এই ইলেকট্রিশিয়ান বাদশা হলেন অধ্যক্ষ এর বাড়ির কাজের লোক বলে জানা গেছে।

আর এই তিনজনের নিয়োগ দেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের পলাতক সাবেক সাংসদ আয়েনুদ্দিনের বড় ভাই অত্র শিক্ষা প্রতিষ্ঠানের ইংরেজি বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমানকে নিয়োগ কমিটির প্রধান বানিয়ে। পরবর্তীতে এ নিয়ে রাজশাহী মহানগরীর সচেতন মহল ও অভিভাবকদের আপত্তি ও সমালোচনার মুখে তাকে আড়াল করে রাখেন অধ্যক্ষ। আওয়ামী লীগের সময়ে সর্বোচ্চ সুবিধা ভোগী ও দুস্কৃতিকারী দুইজন শিক্ষক বর্তমানে শিক্ষক পরিষদের অনির্বাচিত সম্পাদক আরবী বিভাগের প্রভাষক ড. সিরাজুল ইসলাম ও বঙ্গবন্ধু পরিষদের দায়িত্বে থাকা আরেকজন সিনিয়র শিক্ষক প্রানীবিদ্যা বিভাগের প্রভাষক নুরুল ইসলামকে সাথে করে অধ্যক্ষ তড়িঘরে করে রাতের আঁধারে নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেয়ার পাঁয়তারা শুরু করেছেন অধ্যক্ষ।

এনিয়ে অত্র শিক্ষা প্রতিষ্ঠানে নানা গুঞ্জন শুরু হয়েছে। সেইসাথে রাজশাহী মহানগর শুরু হয়েছে তোলপার। সচেতন মহল বলছেন, এটা কোনভাবেই হতে দেয়া হবেনা। এনিয়ে রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির সদস্য সচিব মাহফুজুল হাসনাইন হিকোল বলেন, রাজশাহী সরকারী মডেল স্কুল এন্ড কলেজ অত্যন্ত ভালমানের শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষাক্ষেত্রে ভাল অবদান রাখছে। কিন্তু পতিত সরকারের নিয়োগপ্রাপ্ত অনেক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এখনো ওখানে চাকরী করছেন। তারা অত্র প্রতিষ্ঠানে অনেক অনিয়ম ও দুর্নীতি করছে। যার প্রমান তাঁদের নিকট রয়েছে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, বর্তমান অধ্যক্ষ মাত্র কয়েকমাস ধরে এই শিক্ষা প্রতিষ্ঠানে এসেছেন। এসেই তিনি ঐ সকল দূর্নীতিবাজদের নিয়ে অনিয়ম শুরু করেছেন। অধ্যক্ষ ইতোমধ্যে তাঁর বাড়ির কাজের লোককে নিয়োগ বিজ্ঞপ্তি ও কোনরকম নিয়মনীতি ছাড়াই নিয়োগ প্রদান করেছেন। যা কোনভাবে কাম্য নয়। তিনি ঐ ব্যক্তির নিয়োগ বাতিল করার দাবী জানান। সেইসাথে আগামীতে নিয়োগ বিজ্ঞাপ্তি ছাড়া শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগের যে পাঁয়তারা অধ্যক্ষ করছেন তা কখনো হতে দেয়া হবেনা বলে সাফ জানিয়ে দেন তিনি। সেইসাথে ঐ সকল দূর্নীতিবাজ পতিত সরকারের দোসরদের প্রশাসনের সকল কার্যক্রম থেকে বিরত রাখার আহ্বান জানান তিনি। দাবী না মানা হলে রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি ঐ প্রশাসনের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলবেন বলে জানান তিনি।

এ বিষয়ে রাজশাহী সরকারি মডেল স্কুল এন্ড কলেজের বর্তমান অধ্যক্ষ আবু বকর সিদ্দিক এর নিকট জানতে চাইলে তিনি তাঁর বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা বলে দাবী করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin