রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর: এমপি মিলন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৩০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’। মঙ্গলবার সকাল ১০টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান তেঁজগাওস্থ ভূমি ভবন থেকে দেশব্যাপী একযোগে ভার্চুয়ালি এই মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সারা দেশের উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে একযোগে এই মেলার কার্যক্রম চালুর ঘোষণা দেন।

আগামী ২১ মে পর্যন্ত প্রতিদিন সরকারি অফিস চলাকালীন সময়ে এই মেলা চলবে।
প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর সারাদেশের ন্যায় রাজশাহীর পবা উপজেলাতে উপজেলা প্রশাসনে আয়োজনে তিনদিন ব্যাপি ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়। পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলার উদ্বোধন করেন।

মেলা উদ্বোধনের পূর্বে পবা ভূমি অফিসের সামনে থেকে বর্নাঢ্য র‌্যালি বেরা করা হয়। র‌্যালি নিয়ে তাঁরা অত্র এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ভূমি অফিসের সামনে এসে শেষ করেন। এরপর বেলুন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, ভূমিসেবাকে আরও সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে সরকার ডিজিটাল প্রযুক্তিনির্ভর সেবা চালুর উদ্যোগ নিয়েছে। এই প্রযুক্তিনির্ভর ব্যবস্থার মাধ্যমে নাগরিকরা ঘরে বসেই দ্রুত সেবা পাবে। ফলে দুর্নীতি ও অযথা ভোগান্তি কমবে বলে আশা করেন তিনি। এই মেলার উদ্দেশ্য হলো ভূমিসেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রান্তিক পর্যায়ে সেবা পৌঁছে দেওয়া।

মেলার অংশ হিসেবে সেবাগ্রহীতাদের মধ্যে ভূমি মন্ত্রণালয় থেকে প্রকাশিত সহজপাঠ্য ও স্বয়ংসম্পূর্ণ বুকলেট ‘ভূমি আমার ঠিকানা’ বিতরণ করা হয়। তিনি বলেন, সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। এটি কেবল শুরু, পর্যায়ক্রমে আরও কার্যকর ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করা হবে। জনগণের হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব অফিসকে আরও সক্রিয়, স্বচ্ছ ও গতিশীল হতে হওয়ার আহ্বান জানান তিনি।

পবা উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীনের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা জেলা বিএনপির সদস্য, নওহাটা বিএনপির সাবেক সভাপতি শেখ মকবুল হোসেন, পবা উপজেলা বিএনপি’র সদস্য সচিব সরকার অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহবায়ক সুলতান আহমেদ ও আব্দুস সালাম,নওহাটা পৌর বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক এডভোকেট রাকিবুল ইসলাম পিটার, কৃষক দল কেন্দ্রীয় কমিটির পাশে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ওয়াদুদ হাসান পিন্টুসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ এবং সেবা গ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

মেলা উদ্বোধন শেষে তিনি নওহাটা পৌর এলাকার ভূগরোইল ও বায়া এলাকায় দুটি রাস্তার সংস্কার কাজের উদ্বোধন এবং রাজশাহী মহানগরীর পানি নিস্কাশনের খাল সংস্কার কাজ পরিদর্শন করেন। তিনি সে সময়ে সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। এরপর তিনি রাজশাহী জেলা প্রশাসক এর সঙ্গে কোল্ডস্টোরেজে আলু রাখার মূল্য নির্ধারণ বিষয়ে জেলা প্রশাসকের আলোচনা করেন। এ সময়ে আলু ব্যবসায়ী ও আলু চাষী সমিতির নেতৃবৃন্দ ও কৃষকগণ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin