রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

সাংগঠনিক ২নং ওয়ার্ড বিএনপি’র শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশ সময় বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ২৪১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: প্রবাদ আছে মাঘের শীতে বাঘ কাঁপে। সেই মাঘ শুরু হয়েছে। এই মাঘের প্রথমেই শুরু হয়েছে প্রচন্ডশীত। আর এই শীতে সব থেকে বিপদে পড়েছে ছিন্নমূল ও হতদরিদ্র জনগণ। শীতার্ত জনগণের পাশে এসে দাঁড়িয়েছে রাজশাহী মহানগরের অন্তর্গত সাংগঠনিক ২নং ওয়ার্ড বিএনপি’র নেতৃবৃন্দ। তাঁরা বুধবার রাতে অত্র ওয়ার্ডের বাগানপাড়া মিশন এলাকায় বসবাসরত খ্রীস্টান সম্প্রদায়ের ১২০ পরিবারের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজপাড়া থানা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মুরাদ পারভেজ পিন্টু। অত্র এলাকার শুধিজন জুয়েল সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়াডাঙ্গা থানা বিএনপি’র আহ্বায়ক সাইফুল ইসলাম, রাজপাড়া থানা বিএনপি’র সদস্য সচিব আমিনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শাহীন হোসেন ও জিয়াউল হক জিয়া, কাশিয়াডাঙ্গা থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আকবর আলী ও জালাল উদ্দনি। এছাড়াও অত্র ওয়ার্ড বিএনপি’র অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin