শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

সাগরাম মাঝি স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে ডি.জে রাজশাহী চ্যাম্পিয়ন

  • প্রকাশ সময় শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৭৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাগরাম মাঝি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট প্রথমবারের অনুষ্ঠিত হয়। টুর্নামেন্ট ডি.জে. রাজশাহী আদিবাসী ফুটবল ক্লাবকে ২-০গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। দিনব্যাপি এই টুর্নামেন্ট সকাল ১০টায় শুরু হয়। টুর্নামেন্টে মোট আটটি দল অংশ গ্রহন করে। রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিসুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন-ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

দিনব্যাপি খেলা শেষে চুড়ান্ত পর্বের খেলায় বিজয়ী ও রানার-আপ দলের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সিনিয়র সহ-সভাপতি সমাজসেবী শাহীন আকতার রেনি। আদিবাসী স্পোটিং এসোসিয়েশনের আয়োজনে উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র এসোসিয়েশনের সভাপতি বেনজামিন টুডু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের উপ-সচিব দেবেন্দ্র নাথ উরাও, রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির উপপরিচালক কল্যান চৌধুরী, কারিতাস বাংলাদেশ রাজশাহীর আঞ্চলিক পরিচালক ডেভিড হেম্ব্রম, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী, প্রেমতলী ডিগ্রী কলেজের শিক্ষক যোগেন্দ্র নাথ সরেন, আদিবাসী স্পোটিং এসোসিয়েশনের উপদেষ্টা এডভোকেট নরেন্দ্র নাথ টুডু, মেরিনা হাঁসদা, শেলি প্রিসিল্লা বিশ^াস, কেরিনা মারান্ডি, চিত্তরঞ্জন সরদার ও আদিবাসী স্পোটিং এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ভাদু বাস্কে।

আরো উপস্থিত ছিলেন অত্র এসোসিয়েশনের কোষাধ্যক্ষ সামসন হাঁসদা, সদস্য মুকুল টুডু, পল টুডু, মানুয়েল সরেন, সবিতা টুডু, সামুয়েল বাস্কে, যাকারিয়াস মুর্মু, গাব্রিয়েল মারান্ডী, সীমা কিস্কু, স্বপন হেম্ব্রম, সুজানা সরেন, মিখায়েল টুডু ও সুবাস টুডুসহ অন্যান্য আদিবাসী নেতৃবৃন্দ ও শত শত দর্শক উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরনের পুর্র্বে প্রধান অতিথির বক্তব্যে শাহীন আকতার রেনি বলেন, এবারে ছেলেদের খেলা হয়েছে, আগামীতে মেয়েদেরও খেলা হবে। আর এই খেলার জন্য তাঁর সহযোগিতা থাকবে। মহান এই নেতাকে শতাব্দির পর শতাব্দি মনে রাখার জন্য এই ধরনের টুর্নামেন্ট করা অত্যন্ত প্রয়োজন। তিনি আরো বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খেলাধুলা অত্যন্ত পছন্দ করতেন। তেমনি তাঁর সুযোগ্য কন্যা তিনবারের বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও প্রচন্ডভাবে খেলাধুলা পছন্দ করেন। তাঁর সার্বিক সহযোগিতায় ক্রিকেটসহ অন্যান্য খেলায় বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। ক্রিকেটে বাংলাদেশ অনেক ভাল করছে।

তিনি বলেন, রাজশাহীতে খেলাধুলার উন্নয়নে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই ধারা অব্যাহত রাখতে তাঁদের সর্বাত্বক সহযোগিতা থাকবে বলে আশ^াস প্রদান করেন। বক্তব্য শেষে তিনি বিজয়ী ও রানার-আপ দলের মধ্যে নগদ অর্থ ও ট্রফি প্রদান করেন। খেলায় সর্বোচ্চ গোলদাতা হন বিজয়ী দলের রাফায়েল। তিনি এই টুর্নামেন্টে তিনি হ্যাট্রিকসহ মোট পাঁচটি গোল করেন। এছাড়াও বিজয়ী দলের গাব্রিয়েল হাঁসদা ম্যান অব ম্যাচ এবং ম্যান অব টুর্নামেন্ট হন শান্ত।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin