শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

সাবেক যুবলীগ নেতৃবৃন্দের আয়োজনে রাজশাহীতে যুবলীগ এর ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • প্রকাশ সময় শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ২৯৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: যুবলীগ রাজশাহী মহানগরের সাবেক নেতৃবৃন্দের আয়োজনে রাজশাহীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। শনিবার সকালে যুবলীগ নেতৃবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। সেইসাথে যুবলীগের প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মণি’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন তারা। এরপর বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন রাজশাহী শহর যুবলীগ এর সাবেক সভাপতি এডভোকেট মোজাফফর হোসেন, রাজশাহী মহানগর যুবলীগ এর সাবেক সভাপতি মাহফুজুর রহমান খান বাদল, সাবেক সভাপতি আশরাফ হোসেন নবাব, সাবেক সভাপতি রমজান আলী এবং সাবেক সাধারণ সম্পাদক সহ নেতাকর্মীবৃন্দ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়। র‌্যালী শেষে রাজশাহী মহানগর যুবলীগ এর নেতৃবৃন্দ কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে। এই কর্মসূচি আয়োজনের ছিলেন সাবেক সহ-সভাপতি আমিনুর রহমান খান রুবেল, আশরাফুল আলম, মোখলেসুর রহমান মিলন, সাবেক যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান খান মনির, সাবেক সংগঠনের সম্পাদক রায়হানুর রহমান রয়েল, সাবেক প্রচার সম্পাদক মাজেদুল আলম শিবলী, সাবেক দপ্তর সম্পাদ মাহমুদ হাসান খান চৌধুরী ইতু।

এছাড়া কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি এডভোকেট আহসান হাবীব রঞ্জু, হায়েস উদ্দিন মাসুম, সিরাজুল ইসলাম যাবু, গোলাম ফারুক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রেজাউল রহমান রাজিব, পরিবেশ বিষয়ক সম্পাদক সোহেল রানা, কৃষি বিষয়ক সম্পাদক সুজন শেখ, সহ সম্পাদক মির্জা রোমেল, সদস্য শফিক, রাবু আসলাম ও সোহাগসহ আরো অনেক নেতাকর্মী।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin