রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

সাড়ে ৭ কোটি সিনোফার্মার টিকার অর্ডার দেওয়া হয়েছে

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৩৯৯ বার দেখা হয়েছে

 

এস.আর.ডেস্ক: চীনের সিনোফার্মার কাছে সাড়ে ৭ কোটি টিকা অর্ডার দিয়েছে বাংলাদেশ। এরমধ্যে দেড় কোটির টাকা দেওয়া হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এ মাসে কোভ্যাক্সের আওতায় সিনোফার্মার ৩৪ লাখ ও ১০ লাখ অন্য টিকা পাওয়া যাবে।

তিনি আরও বলেন, এছাড়া ফাইজার থেকে আগামী মাসে ৬০ লাখ টিকা আসবে। তারা জানতে চেয়েছে আমাদের টিকা রাখার ব্যবস্থা আছে কিনা এবং তাদের ইতিবাচক জবাব দিয়েছি।

পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, আমরা সিনোফার্মে ৭৫ মিলিয়ন অর্ডার করেছি। এরমধ্যে ১৫ মিলিয়নের টাকা দিয়েছি। আমরা চাই দেশের অর্ধেক নাগরিককে ভ্যাকসিন দিতে। ভ্যাকসিন না নিলে মৃত্যুর হার বেশি হবে।

দুই মাসের মধ্যে অর্ধেক জনগোষ্ঠীকে টিকা দেওয়ার কথা থেকে কী সরে এসেছি প্রশ্নে তিনি বলেন, প্রত্যেক সপ্তাহে এক কোটি দিতে চেয়েছিল। তার মানে আট সপ্তাহ অর্থাৎ আট কোটি। মানে আমাদের দেশের অর্ধেক লোক। আমরা সব সাপ্লাই একসঙ্গে এনে রাখতে পারি না, ফেইজওয়াইজ ভ্যাকসিন আসছে। সেভাবেই কাজ চলছে। তবে একটু এদিক-ওদিক হতে পারে।

আগামীতে কোন জায়গা থেকে কতগুলো টিকা আসবে বলতে গিয়ে তিনি জানান, এছাড়া ভারত জানিয়েছে তাদের অবস্থার উন্নতি হচ্ছে। আরেকটু ভালো হলে তারা কথা রাখবে। আমাদের টিকা দেবে

 

 

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin