বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

সোহরাওয়ার্দী আরএমপির শ্রেষ্ঠ ওসি

  • প্রকাশ সময় সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ২৯৮ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: আরএমপির শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন। ২৬ জুন সোমবার দুপুরে আরএমপি সদর দপ্তরে জুন মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন আরএমপি’র পুলিশ কমিশনার আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার)। তিনি এই সভার মাধ্যমে কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ আরএমপির শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেনকে ঘোষনা করেন এবং তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

মাসের অপরাধ বিবরণীর সাথে পূর্ববর্তী মাস এবং পূর্বের বছরের সংশ্লিষ্ট মাসের তুলনামূলক অপরাধ বিবরণী’র একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করা হয় পুলিশ কমিশনারের কাছে। তার উপরে ভিত্তি করে বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করেন পুলিশ কমিশনার।

আরএমপি সূত্রে জানা গেছে, আরএমপি বোয়ালিয়া মডেল থানায় অফিসার ইনচার্জ হিসাবে সোহরাওয়ার্দী হোসেন যোগদানের পর থেকে থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, কিশোর অপরাধ, মাদক উদ্ধার, কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলা সমূহের অগ্রগতি ও দেশের বর্তমান পরিস্থিতিসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। এমন ভালোকাজ জুন মাসেও অব্যহত ছিলো সোহরাওয়ার্দীর। সেই পরিশ্রম আরো গতিশীল করতে কমিশনার সম্মাননা পুরস্কার তুলে দেন তাঁর হাতে।

এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (সদর) সাইফউদ্দীন শাহীন ও আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ-সহ রাজশাহীস্থ বিভিন্ন পুলিশ ইউনিটের প্রতিনিধিগণ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin