সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে সাবেক ভূমি প্রতিমন্ত্রী কবির হোসেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল যুবদল নেতা রবির উদ্যোগে রাজশাহীতে শুরু হতে যাচ্ছে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা কারাগারের দেয়াল পেরিয়ে মৃত সন্তানের মুখ দেখলেন এক বাবা একজন আইনজীবীকে সব বিষয়ে সম্যক ধারণা রাখতে হবে: এমপি মিলন বিনা প্রতিদ্বন্দীতায় বিজয়ী বিএমডিএ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন এর ২১ জন রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর শুভ উদ্বোধন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার আব্দুল মালেক এর ইন্তেকাল শ্রমিদের অধিকার আদায়ের লক্ষ্যে ইনসাব এর মহান মে দিবস পালন রাষ্ট্র গঠনে শ্রমিকদের ভূমিকা অপরিসীম: এমপি মিলন দেশের বিশ কোটি জনগণের ৪০ কোটি হাতকে জনসম্পদে পরিণত করতে হবে: এমপি মিলন

স্ত্রী নির্যাতনে চাকরি হারালেন এসআই নাছির

  • প্রকাশ সময় শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৭৯ বার দেখা হয়েছে

এস.আর.ডেস্ক: যৌতুকের কারণে স্ত্রী নির্যাতন এবং অন্য এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপরিদর্শক (এসআই) নাছির আহম্মেদকে চাকরিচ্যুত করা হয়েছে। গত মঙ্গলবার ডিএমপির উপপুলিশ কমিশনার ফরিদা ইয়াসমিন স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়।

সংশ্নিষ্ট সূত্রে জানা গেছে, পাবনা সদর উপজেলার বলরামপুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে রুবিনা আক্তার রুনার সঙ্গে পাবনা শহরের কাচারীপাড়ার মোস্তাক আহম্মেদের ছেলে নাছির আহম্মেদের বিয়ে হয় ২০১২ সালের ২১ ডিসেম্বর। বিয়ের পর থেকেই নাছির পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। টাকা না দেওয়ায় নাছির প্রায়ই রুবিনা খাতুনের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। বিয়ের প্রায় দুই বছর পর ২০১৪ সালের ১১ নভেম্বর নাছির এসআই পদে পুলিশে যোগ দেন।

যৌতুক দাবি ও মেয়ে মারধরের ঘটনায় রুবিনার বাবা ২০১৯ সালে পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নাছিরসহ তার বাবা-মা ও বোনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় নাছির আদালতে জামিনের জন্য হাজির হলে তার জামিন নামঞ্জুর হয়। এ ছাড়া নাছির আহম্মেদ অন্য এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। এসব ঘটনায় পুলিশ সদর দপ্তর নাছিরকে সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলা করে। পরে বিভিন্ন তদন্তে নাছিরের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া যায়। এ কারণে তাকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin