রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানি যাচ্ছেন রাষ্ট্রপতি

  • প্রকাশ সময় শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ৫৭৮ বার দেখা হয়েছে

 

এস.আর.ডেস্ক: স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানির বার্লিনে যাচ্ছেন রাষ্ট্র আবদুল হামিদ। শুক্রবার (৮ অক্টোবর) সকালে রাষ্ট্রপ্রধানকে নিয়ে কাতার এয়ারওয়েজের একটি ভিভিআইপি ফ্লাইট হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন।

তিনি বাসসকে জানান, বার্লিনে স্বাস্থ্য পরীক্ষা করানোর পর চোখের চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতি আবদুল হামিদের। ১২ দিনের সফর শেষে আগামী ২২ অক্টোবর বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।

৭৭ বছর বয়সী রাষ্ট্রপতি আবদুল হামিদ দীর্ঘদিন ধরে চোখের গ্লুকোমার সমস্যায় ভুগছেন। জাতীয় সংসদের স্পিকার থাকার সময় থেকেই তিনি লন্ডন এবং জার্মানিতে স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন। খবর বাসস

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin