নিজস্ব প্রতিবেদক: আগামী বছরের ৭ জানুয়ারী দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাাচনকে প্রহসনের ও এক তরফা নির্বাচন বলে তা বর্জনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি ও সমমনা দল গুলো। এই ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত তৈরির লক্ষ্যে রাজশাহী জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান স্বজন এর নেতৃত্বে রাজশাহী সাহেব বাজার আর ডি এ মার্কেট এলাকায় লিফলেট বিতরণ করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম কুসুম, কে এইচ রানা শেখ, ফরিদুল ইসলাম সাহেব ও জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রিফাত হোসেন অন্তরসহ যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।