বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

হরিয়ান ইউপিতে স্বতন্ত্র প্রার্থী জেবর আলী চেয়ারম্যান নির্বাচিত

  • প্রকাশ সময় সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ২৭৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে স্বতন্ত্র (আওয়ামী লীগ বিদ্রোহী) প্রার্থী জেবর আলী (মটরসাইকেল) চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। যার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র (জামায়াত) জালাল উদ্দিন (চশমা)। আর তৃতীয় স্থানে রয়েছে নৌকা প্রতিকের প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন।
এই নির্বাচনে একযুগ পর শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। খুবই সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সোমবার এই ইউনিয়নের প্রায় সবারই এক উদ্দেশ্যে যাত্রাও ছিল এক। তা ছিলো ভোট কেন্দ্র। ভোট দিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করা।
৬ জন চেয়ারম্যান প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটগণনা শেষে বেসরকারিভাবে মটর সাইকেল প্রতিকে ৫ হাজার ৬৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র (আওয়ামী লীগ বিদ্রোহী) প্রার্থী জেবর আলী। চশমা প্রতিকে ৫ হাজার ৭০ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র (জামায়াত) প্রার্থী জালাল উদ্দিন। নৌকা প্রতিকে ২য় নিকটতম হয়েছেন আলহাজ্ব আবুল হোসেন। এছাড়াও জামানত হারানো ভোট পেয়েছেন আনারস প্রতিকের মাসুম মোল্লাহ, অটোরিক্সা প্রতিকের আতিকুর রহমান ও আব্দুর রউফ।
এদিকে ইউপি নির্বাচনে সংরক্ষিত আসনে নির্বাচিত হলেন যারা- সংরক্ষিত ১ আসনে- কলম প্রতিকে মিরা, সংরক্ষিত-২ আসনে- তালগাছ প্রতিকে সুলতানা রাজিয়া, সংরক্ষিত-৩ আসনে- মাইক প্রতিকে আসুরা খাতুন। সাধারণ আসনে সদস্য পদে নির্বাচিত হলেন যারা- ১ নং ওয়ার্ডে- ফুটবল প্রতিকে লিলবর, ২ নং ওয়ার্ডে- ফুটবল প্রতিকে রাকিবুল ইসলাম, ৩ নং ওয়ার্ডে- ফুটবল প্রতিকে হায়দার আলী, ৪ নং ওয়ার্ডে- টিউবয়েল প্রতিকে ছাবের আলী, ৫নং ওয়ার্ডে- টিউবয়েল প্রতিকে মোজাফফর, ৬ নং ওয়ার্ডে- বৈদ্যুতিক পাখা প্রতিকে রবিউল ইসলাম, ৭ নং ওয়ার্ডে- তালা প্রতিকে ইসরাফিল হোসেন (সাদু), ৮ নং ওয়ার্ডে- ফুটবল প্রতিকে সহিদুল, ৯ নং ওয়ার্ডে- মোরগ প্রতিকে আবু জাফর ইবনে আলম প্রমিজ।
সীমানা জটিলতায় পর পর দুই টার্মে নির্বাচন আটকে ছিল। এ জটিলতা কাটিয়ে অবশেষে অনুষ্ঠিত হলো নির্বাচন। তাই ভোটারদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা ছিল ভোট দেবার। কিন্তু এই ইউনিয়নের কোথাও উছশৃঙ্খন, অবাঞ্চিত ও অশান্তিযোগ্য কোন ঘটনা ঘটেনি। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি বেড়ে যায়। তবে সকালের দিকে পুরুষের চেয়ে মহিলা ভোটারের উপস্থিতি বেশি থাকলেও দুপুরের পর থেকে পুরুষ ভোটারের সংখ্যা বাড়তে থাকে।
পবা উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার শহিদুল ইসলাম প্রামানিক বলেন, ৬ জন চেয়ারম্যান প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটগণনা শেষে বেসরকারিভাবে মটর সাইকেল প্রতিকে ৫ হাজার ৬৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো: জেবর আলী। চশমা প্রতিকে ৫ হাজার ৭০ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থীজালাল উদ্দিন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin