মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
২০২৭ সালের শুরুতেই পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ মন্ত্রী ভূমি মন্ত্রী মিনুর আশু রোগমুক্তি কামনায় ১৮ নং ওয়ার্ডে আলোচনা ও দোয়া মাহফিল ভূমিমন্ত্রী মিনুর রোগমুক্তি কামনায় ধর্মসভা মন্দিরে বিশেষ প্রার্থনা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তেতাল্লিশ পরিবারের মধ্যে এক কোটি ঊনআশি লাখ টাকার চেক বিতরণ এমপির বিরুদ্ধে আ.লীগকে পুনর্বাসন ও হয়রানীর প্রতিবাদে বিএনপির নেতাকর্মীদেরই সংবাদ সম্মেলন জনগণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে: এমপি মিলন ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া মাহফিল দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল

হাজত থেকেই বিস্ফোরক মামলায় হাজিরা দিলেন বিএনপি নেতা মিলন

  • প্রকাশ সময় রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও বিএনপি রাজশাহী মহানগরের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন বর্তমানে বিভিন্ন মামলায় রাজশাহী কারাগারে রয়েছেন। কারাগার থেকেই রোববার বেলা সোয়া ১১টার দিকে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতে হাজিরা দিতে আসেন। এই মামলাটি ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারী রাজশাহী বোয়ালিয়া মডেল থানায় দায়ের করা হয়। যার নম্বর হচ্ছে-১৫।

১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৩,৪ ও ৬. এম জিআর নং-১০০/১৫ বিশেষ ট্রাইব্যুনাল মামলা নং-১৩৭/১৬ মূলে এই মামলা হয়। মামলার অন্যান্য আসামী হলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাসিক সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি বোয়ালিয়া থানা শাখার সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু ও রফিকুল ইসলাম সহ মোট ২০জন আসামী রয়েছে। এই মামলায় রোববার ছিলো স্বাক্ষীর দিন। স্বাক্ষীর সময়ে মামলার সকল আসামী কোর্টে হাজির ছিলেন।

বিএনপি নেতা মিলনকে কোর্টে আনবে জানতে পেরে শত শত নেতাকর্মী আদালত পাড়ায় জড়ো হন। বিএনপি’র এই নেতা আদালত চত্বরে প্রবেশ করা মাত্র নেতাকর্মী তাঁর মুক্তি দাবীতে নানা ধরনের স্লোগান দিতে থাকে। স্লোগানে আদালতের সামনে মুখরিত হয়ে ওঠে। দীর্ঘ শোনানী শেষে মিলনকে আবারও জেল হাজতে পাঠানো হয়। মিলন তার বহনকারী গাড়ী থেকে নামার সময়ে নেতকর্মীদের উদ্দেশ্যে হাত নেরে নিজের দৃঢ় অবস্থান বোঝান। তিনি এদেশের জনগণের জন্য যে একের পর এক মামলায় জড়িয়ে পরে হাজতে আছেন তাতে তিনি দূর্বল বা ভীত
নন, এটাই বোঝাতে চান তিনি।

আদালত চত্বরে এ সময়ে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটি রাজশাহী মহানগরের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, বিএনপি নেতা ও ধুরইল ইউপি সাবেক চেয়ারম্যান কাজিম উদ্দিন, যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন ও সাবেক সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার মন্ডলসহ রাজশাহী মহানগর ও জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবুল কালাম আজাদ বলেন, এই ফ্যাসিস্ট সরকার অযাচিত ভাবে সম্পূর্ন রাজনৈতিক ভাবে হয়রানী করার জন্যই এই সরকারের আজ্ঞাবহ পুলিশ সদস্যরা তাঁর নামে একের পর এক মিথ্যা মামলা দিচ্ছে। জামিন না মঞ্জুর করে তাঁকে হাজতে প্রেরণ করছে। তিনি বলেন, মিলন শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ। প্রতিদিন তাঁর ওষুধ সেবন করতে হয়। এ অবস্থায় তার জামিন অত্যন্ত প্রয়োজন। দ্রুত এডভোকেট শফিকুল হক মিলনের নি:শর্ত মুক্তি দাবী করেন সুইট।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin