নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর মহিষবাথাস্ত হাজী জমির উদ্দিন শাফিনা মহিলা কলেজে শনিবার দুপুরে বৃক্ষরোপণ করা হয়। কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক মেয়র, মহানগর বিএনপির সাবেক সভাপতি ও বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।
অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি শাহানুর ইসলাম মিঠু, কলেজের সহকারী অধ্যাপক শাহিন আলম, সহকারী অধ্যাপক হাসমত দৌলা, সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম ও ৭ নংওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান। এছাড়াও অত্র কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি উপস্থিত সকল শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে বলেন, তিনিএমন একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বৃক্ষরোপণের চেয়ে চমৎকার কোনো সামাজিক ও জাতীয় উদ্যোগ আর হতে পারে না।
গাছ সকলের পরম বন্ধু উল্লেখ করে তিনি বলেন, সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত প্রকৃতির চাদর হয়ে গাছ প্রাণীকুলকে রক্ষা করে আসছে। জীবনধারণের জন্য সবচেয়ে প্রয়োজনীয় উপাদান ‘অক্সিজেন’ গাছের কাছ থেকেই পাওয়া যায়। শুধু তাই নয়, তীব্র তাপদাহ থেকে শুরু করে ঝড়, জলোচ্ছ্বাস ও খরার মতো প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় গাছের ভূমিকা অপরিসীম। সাম্প্রতিক বছরগুলোতে লক্ষ্য করা যাচ্ছে, যে জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়া দিন দিন চরম ভাবাপন্ন হয়ে উঠছে। অসময়ে বন্যা, অতিরিক্ত গরম এবং অনাবৃষ্টির মতো সমস্যাগুলো সবাইকে গ্রাস করছে। এর একমাত্র বড় কারণ হচ্ছে বনভূমি কমে যাওয়া।
তিনি বলেন, বর্তমান বিশ্ব ও বাংলাদেশের প্রেক্ষাপটে আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, সবুজ ও বাসযোগ্য ভবিষ্যৎ নির্মাণ করতে হলে প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। শুধু গাছ লাগালেই চলবে না, সেই সাথে দেশীয় প্রজাতির গাছ রোপণকে অগ্রাধিকার দিতে হবে। পরিবেশের জন্য ক্ষতিকর এবং অতিরিক্ত পানি শোষণকারী বিদেশি গাছের চারা রোপণ থেকে বিরত থাকার অহ্বান জানান তিনি।
বাড়ির চারপাশ, রাস্তার ধার, পতিত জমি কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণসহ যেখানেই ফাঁকা জায়গা সেখানেই তিনি সবাইকে গাছ রোপন করার আহ্বান জানান তিনি।