বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জনগণ যাকে চাইবে তাকে নমিনেশন দেয়া হবে, বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা: এমপি মিলন প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী গাছ ও প্রকৃতির ভারসাম্য না থাকলে অস্তিত্ব হুমকিতে পড়বে:এমপি মিলন রাজশাহীতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানালেন এমপি মিলন হিমাগারে আলু সংরক্ষণে যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবি, ব্যত্যয় হলে কঠোর হুঁশিয়ারি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর, মোহনপুরে বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধনীতে: এমপি মিলন ক্রয়কৃত সম্পত্তির দখল বুঝে পেতে জেলা প্রশাসকের নিকট আবেদন লিয়াকতের পবায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন টুলস ও এপ্লিকেশন ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমান আদালত দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা রাজশাহী সদর দলিল লেখক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

হিমাগারে আলু সংরক্ষণে যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবি, ব্যত্যয় হলে কঠোর হুঁশিয়ারি

  • প্রকাশ সময় সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৭৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া যৌক্তিক পর্যায়ে নির্ধারণের দাবি জানিয়েছেন রাজশাহীর কৃষক ও আলু ব্যবসায়ীরা। তাঁদের দাবি, জেলা সুপারিশ কমিটির সুপারিশ অনুযায়ী বস্তায় নিট ওজনের ৫ কেজি হারে বাদ দিয়ে প্রতি কেজিতে সর্বোচ্চ আলুর ভাড়া পাঁচ টাকা নির্ধারণ করতে হবে। এর ব্যত্যয় হলে কৃষক ও ব্যবসায়ীরা তা মেনে নেবেন না। আন্দোলনের পাশাপাশি আইনগত পদক্ষেপে যাওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

সোমবার দুপুরে রাজশাহীর পবা উপজেলার তকিপুরে জেলা আলু ও কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক ইফতেখারুল ইসলাম ডনি। এ সময় সমিতির সভাপতি আহাদ আলী শাহসহ সংগঠনের অন্য নেতা ও চাষিরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ইফতেখারুল ইসলাম ডনি বলেন, প্রায় দুই বছর ধরে তাঁরা হিমাগারে আলু সংরক্ষণের যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবি জানিয়ে আসছেন। তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে দেশের আলু উৎপাদনকারী জেলাগুলোতে যৌক্তিক ভাড়া নির্ধারণের লক্ষ্যে পৃথক সুপারিশ কমিটি গঠন করা হয়। এরই ধারাবাহিকতায় বিভিন্ন জেলার সুপারিশ কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালকের দপ্তরে জমা হয়েছে।

রাজশাহী জেলা সুপারিশ কমিটির ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, নানা প্রতিকূলতা ও হিমাগার মালিক পক্ষের অসহযোগিতার মধ্যেও কমিটি প্রায় একটি নিরপেক্ষ সুপারিশমালা দিয়েছে। সুপারিশের কিছু বিষয়ে কৃষক-ব্যবসায়ীদের ভিন্নমত থাকলেও তাঁরা তা গ্রহণ করেছেন। তিনি আরও বলেন, রাজশাহী জেলা সুপারিশ কমিটির প্রতিবেদনের ৮ নম্বর কলামে বস্তাপ্রতি অতিরিক্ত পাঁচ কেজি আলু বাদ দিয়ে প্রতি কেজি আলুর ভাড়া ৫ টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। অন্যদিকে দেশের বিভিন্ন আলু উৎপাদনকারী জেলার প্রতিবেদনেও গড়ে প্রতি কেজি আলুর ভাড়া ৫ টাকা ২০ পয়সা উল্লেখ করা হয়েছে। এরপরও হিমাগার মালিকদের অনড় অবস্থানের কারণে যৌক্তিক ভাড়া চূড়ান্ত করা সম্ভব হয়নি।

সংগঠনের কঠোর অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, মঙ্গলবার আজ নির্ধারিত বৈঠকে গ্রহণযোগ্য ও যৌক্তিক ভাড়া নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্ত না হলে কৃষক-ব্যবসায়ীরা জেলা সুপারিশ কমিটির সুপারিশ অনুযায়ী ভাড়া প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে এর দায় হিমাগার মালিক পক্ষকে নিতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে দেশের আলু উৎপাদনে রাজশাহী ও রংপুর অঞ্চলের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দুই অঞ্চল মিলে দেশের মোট আলু উৎপাদনের প্রায় ৭০ শতাংশ উৎপাদন করে। অথচ হিমাগারের যৌক্তিক ভাড়া নির্ধারণে গঠিত জাতীয় কমিটিতে রাজশাহী ও রংপুরের কোনো প্রতিনিধি রাখা হয়নি। তাঁর দাবি, এ দুই অঞ্চলের প্রতিনিধি অন্তর্ভুক্ত করার বিষয়ে সরকারের উচ্চপর্যায় থেকে সুপারিশ থাকলেও সর্বশেষ কমিটিতেও তাঁদের রাখা হয়নি। এ কারণে জাতীয় পর্যায়ে ভাড়া নির্ধারণের প্রক্রিয়ায় আনুষ্ঠানিক বক্তব্য ও পরামর্শ দেওয়ার সুযোগ তৈরি হয়নি বলে অভিযোগ করেন তিনি।

কঠোর হুঁশিয়ারি দিয়ে ইফতেখারুল ইসলাম ডনি বলেন, জেলা সুপারিশ কমিটির সুপারিশের বাইরে কোনো সিদ্ধান্ত এলে রাজশাহীর কৃষক ও ব্যবসায়ীরা তা মেনে নেবেন না। প্রয়োজনে তাঁরা আন্দোলন ও আইনগত লড়াই একই সঙ্গে চালিয়ে যাবেন। হিমাগার মালিকেরা উচ্চ আদালতে গেলে কৃষকরাও তাঁদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য উচ্চ আদালতে যাবেন বলে জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin