বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে দুই মামলা

  • প্রকাশ সময় শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৪৯৩ বার দেখা হয়েছে

 

এস.আর.ডেস্ক: আওয়ামী লীগের উপ-কমিটি থেকে অব্যাহতি পাওয়া মহিলা-বিষয়ক সম্পাদক হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব বাদী হয়ে শুক্রবার (৩০ জুলাই) সন্ধ্যায় মামলা দুটি দায়ের করে। গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘র‌্যাবের অভিযোগের ভিত্তিতে ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে। এছাড়া, হেলেনা জাহাঙ্গীরের বাসা থেকে উদ্ধার করা মদ, ওয়াকিটকি, ক্যাসিনো সরঞ্জাম ও হরিণের চামড়ার বিষয়ে বন্যপ্রাণী আইন, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনের ধারায় আরেকটি মামলা দায়ের করা হয়।’

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হেলেনা জাহাঙ্গীরকে ৫ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে বলে জানান সুদীপ কুমার চক্রবর্তী।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin