শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী সিল্ক পুনরুদ্ধারে ব্র্যাকের অংশগ্রহণ চাইলেন ভূমিমন্ত্রী মিনু রাজশাহীতে গুটি আম পাড়া শুরু রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী মিনু এগার দলীয় জোট অযথা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: এমপি মিলন চারঘাট উপজেলার চলমান খাল পুনঃখনন পরিদর্শন করলেন জেলা প্রশাসক রাজশাহীতে সড়ক পরিবহন গ্রুপের মরনোত্তর চেক প্রদান বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সভা রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা

১৫ অক্টোবরের পর বিশ্ববিদ্যালয় খুলবে

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৩৫৮ বার দেখা হয়েছে

 

এস.আর.ডেস্ক: বিশ্ববিদ্যালয় খুলবে ১৫ অক্টোবরের পর। তবে তার আগে ভ্যাকসিন নিতে হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর এ তথ্য জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকালে তিনি বলেন, আগামী ১৫ অক্টোবরের পর বিশ্ববিদ্যালয় খোলা যাবে। তবে তার আগে অবশ্যই শিক্ষক-শিক্ষার্থীদের টিকা নিতে হবে। সরকারি ও বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ের জন্য একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান আলমগীর।

এর আগে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটি, ইউজিসি প্রতিনিধি, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের দুই সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি, কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। বৈঠকের পর মন্ত্রণালয় জানায়, আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

বৈঠকের পর (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেন, ‘বিশ্ববিদ্যালয় ১৫ অক্টোবরের পরে খুলবে। তার আগে ভ্যাকসিনেশন শেষ করা হবে।’

আগামী ৭-৮ দিনের মধ্যে ভ্যাকসিনেশনের তথ্য, ছাত্রছাত্রীদের এনআইডি আছে কিনা তার সম্পূর্ণ তথ্য শিক্ষা মন্ত্রণালয়কে জানাতে হবে। শিক্ষা মন্ত্রণালয় চেষ্টা করবে অল্প সময়ের মধ্যে সবাইকে ভ্যাকসিন দিয়ে দেওয়ার। যাদের এনআইডি নাই তাদের এনআইডি সংগ্রহ করার চেষ্টা করতে হবে।

যদি এনআইডি সংগ্রহের জন্য দীর্ঘ সময় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে বিকল্প ব্যবস্থায় অন্য আইডেন্টিফিকেশনের মাধ্যমে টিকা দেওয়ার ব্যবস্থার চেষ্টা করা হবে। হলগুলোও খুলে দেওয়া হবে। হল খোলার পর বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin