শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

২১ আগস্টের গ্রেনেড হামলা পুরো আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ঘৃণ্য চক্রান্ত ছিলো: লিটন

  • প্রকাশ সময় সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ২৪৭ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: যথাযথ মর্যাদা ও নানা কর্মসূচীর মধ্যে দিয়ে রাজশাহীতে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালণ করা হয়। এ লক্ষে সোমবার সকাল সাড়ে ১০টায় কুমারপাড়াস্থ বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর কার্যালয়ে গ্রেনেড হামলায় শহীদদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের পুনরায় নির্বাচিত মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এরপর তিনি বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল সহ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সাথে শহীদদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে এক মিনিট নিরবতা পালন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে মেয়র লিটন সাংবাদিকদের বলেন, ‘২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ পুরো আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ঘৃণ্য চক্রান্ত ছিলো। যার নেতৃত্বে সরাসরি ছিল খালেদা জিয়া ও তারেক জিয়া। তারেক জিয়া লন্ডনে পলাতক, আর খালেদা জিয়া দেশে কারাভোগ করছে। আমরা মনে করি মূল অপরাধী তারেক জিয়া, তাকে বাংলাদেশে এনে বিচার কাযক্রর্ম সমাপ্ত করে যথাপযুক্ত শাস্তি নিশ্চিত করা যায়, তাহলে শহীদের আত্মার শান্তি পাবে। ’

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, ডা. তবিবুর রহমান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন ও আহ্সানুল হক পিন্টু, দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফিরোজ কবির সেন্টু, ধর্ম বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ওমর শরীফ রাজিব, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, কামারউল্লাহ সরকার কামাল।

আরো উপিস্থত ছিলেন স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: ফ ম আ জাহিদ, কোষাধ্যক্ষ হাবিবুল্লাহ ডলার, সদস্য হাবিবুর রহমান বাবু, নজরুল ইসলাম তোতা, শাহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান, হাফিজুর রহমান বাবু, আব্দুস সালাম, এড. শামীমা আখতারী, বাদশা শেখ, ইউনুস আলী, মোখলেশুর রহমান কচি, কে এম জামান জুয়েল, থানা আওয়ামী লীগের মধ্যে বোয়ালিয়া (পূর্ব) থানার সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, বোয়ালিয়া (পশ্চিম) থানার সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, মতিহার থানার সাধারণ সম্পাদক আলাউদ্দিন।

এছাড়াও শাহ্মখদুম থানার সাধারণ সম্পাদক শাহাদত আলী শাহু, নগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালী খান, নগর যুবলীগ সভাপতি রমজান আলী, নগর কৃষক লীগ সভাপতি রহমতউল্লাহ সেলিম, নগর যুব মহিলা লীগ সভাপতি এড. ইসমত আরা, সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন নিলু, নগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ ও নগর তাঁতী লীগ সভাপতি আনিসুর রহমান আনারসহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin