রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

২৪ ঘণ্টায় দেশে ৮২ জনের মৃত্যু, শনাক্ত ৩ হাজার ৬৪১

  • প্রকাশ সময় রবিবার, ২০ জুন, ২০২১
  • ৪৫৪ বার দেখা হয়েছে

এস.আর.ডেস্ক: গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন ৮২ জন । আর শনাক্ত হয়েছেন ৩ হাজার ৬৪১ জন। আজ রোববার (২০ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৯ এপ্রিলের পর এটিই একদিনে সর্বাধিক মৃত্যু। এপ্রিলের ২৯ তারিখে মারা গিয়েছিলেন ৮৮ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ১৩ হাজার ৫৪৮ জন। মোট শনাক্ত ৮ লাখ ৫১ হাজার ৬৮৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫০৯ জন, এখন পর্যন্ত সুস্থ ৭ লাখ ৮২ হাজার ৬৫৫।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২২ হাজার ২৬২টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ২২ হাজার ২৩১টি। এখন পর্যন্ত ৬৩ লাখ ২৭ হাজার ৭৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৬ দশমিক ৩৮ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৪৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯২ দশমিক ১২ জন। মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৫৫ জন পুরুষ এবং নারী ২৭ জন। এখন পর্যন্ত পুরুষ ৯ হাজার ৭১২ জন এবং নারী ৩ হাজার ৮৩৬ জন মারা গেছেন। বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, গত ২৪ ঘণ্টার মৃতদের মধ্যে ৬০ ঊর্ধ্ব ৩৮ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ২১ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ১১ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ৯ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ২ জন এবং ১১ থেকে ২০ বছর বয়সী একজন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে মারা গেছেন ২১ জন। চট্টগ্রামে ৯ জন, রাজশাহীতে ১২ জন, খুলনায় ৩২ জন, বরিশালে ১ জন, সিলেটে ২ জন , রংপুরে ১ জন ও ময়মনসিংহে ৪ জন মারা গেছেন। ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৭১ জন, বেসরকারি হাসপাতালে ৮ জন এবং বাসায় ৩ জন।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin