রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্ত আবারও বেড়েছে

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৩৫১ বার দেখা হয়েছে

 

এস.আর.ডেস্ক: গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৯৮ জনের মৃত্যু হয়েছে। গতকাল একই সময়ে মারা যান ১৭৪ জন। গতকালের তুলনায় আজ ২৪ জন বেশি মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন সাত হাজার ৫৩৫ জন। এটা গতকাল ছিল ছয় হাজার ৯৫৯ জন। আজ মঙ্গলবার গতকালের তুলনায় ৫৭৬ জন বেশি রোগী করোনা শনাক্ত হয়েছেন। অর্থাৎ গত ২৪ ঘণ্টার ব্যবধানে করোনায় মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৯৮ জন নিয়ে দেশে সরকারি হিসাবে এখন পর্যন্ত মারা গেলেন ২৪ হাজার ৫৪৭ জন এবং ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া সাত হাজার ৫৩৫ জনকে নিয়ে মোট শনাক্ত হলেন ১৪ লাখ ৩৩ হাজার ৩৯৬ জন।

মঙ্গলবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১২ হাজার ৯৫০ জন। তাদের নিয়ে দেশে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ লাখ ১৪ হাজার ৯১৬ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৩৮ হাজার ৮৮১টি এবং পরীক্ষা করা হয়েছে ৩৯ হাজার ২৭৮টি। দেশে এখন পর্যন্ত মোট ৮৪ লাখ ৮০ হাজার ৮১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৬২ লাখ ৭৫ হাজার ৮৫৭টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ২২ লাখ চার হাজার ৯৫৭টি।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৯ দশমিক ১৮ শতাংশ, আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৯০ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৭৩ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৭১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৯৮ জনের মধ্যে পুরুষ ১১৬ জন আর নারী ৮২ জন। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে পুরুষ মারা গেলেন ১৬ হাজার ১৪৯ জন এবং নারী আট হাজার ৩৯৮ জন।

মারা যাওয়া ১৯৮ জনের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের ঊর্ধ্বে রয়েছেন দুই জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩৪ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৬৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৯ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১১ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে নয় জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, মারা যাওয়া ১৯৮ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৭২ জন, চট্টগ্রাম বিভাগের ৫২ জন, রাজশাহী বিভাগের নয় জন, খুলনা বিভাগের ২৬ জন, বরিশাল বিভাগের সাত জন, সিলেট বিভাগের ১৮ জন, রংপুর বিভাগের ছয় জন এবং ময়মনসিংহ বিভাগের রয়েছেন আট জন।

১৯৮ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৫১ জন, বেসরকারি হাসপাতালে ৪১ জন, বাড়িতে তিন জন এবং হাসপাতালে মৃত অবস্থায় আনা হয় তিন জনকে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin