বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

৭ জানুয়ারীর নির্বাচন পৃথিবীর ইতিহাসে সব থেকে হাস্যকর: মিনু

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ২৫৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ৭ জানুয়ারী হয়ে গেলো বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচন। এই নির্বাচনকে বিএনপি’র পক্ষ থেকে পৃথিবীর ইতিহাসে সব থেকে হাস্যকর, প্রহসন ও অগ্রহনযোগ্য বলে আখ্যায়িত করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার বেলা সাড়ে ১২টার দিকে ধন্যবাদ জ্ঞাপন লিফলেট বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, ৭ জানুয়ারীর নির্বাচন সম্পুর্নভাবে বর্জন করেছেন বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ। সরকারের এই পাতানো নির্বাচনে তারা সমর্থন না করে বিএনপি ও সমমনা দলের নির্বাচন বর্জনের আহ্বানে সারা দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এজন্য দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। সেইসাথে এই অবৈধ ও ডেমি সরকারকে দ্রুত সময়ের মধ্যে বিতারিত করে গণতান্ত্রীক সরকার প্রতিষ্ঠার লক্ষে কঠোর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারেক জিয়া। মিনু বলেন, যে সকল দেশ এই ডামি সরকারকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে ভোট অবাধ ও সুষ্ঠু ও গ্রহন বলে বিবৃতি দিয়েছে প্রকৃত সে সকল দেশে কোন গণতন্ত্র নাই। সে সকল দেশে চলে রাজতন্ত্র বা একনায়কতন্ত্র। এর মধ্যে রাশিয়া অন্যতম।

এছাড়াও যে সকল পর্যটক নির্বাচনকে গ্রহনযোগ্য বলে আখ্যায়িত করে বিবৃতি দিয়েছেন তারা ঐ সকল দেশেরই পর্যবেক্ষক। আর আমেরিকা, ইউরোপিন ইউনিয়ন ও যুক্তরাজ্য বাংলাদেশে কোন পর্যবেক্ষক পাঠাননি। যারা বাংলাদেশে এসেছেন তারা নিজ দায়িত্বে এসেছেন বলে জানান তিনি। আর ঐ সকল পর্যটকের বিবৃতি তাদের নিজের, দেশের নয় স্ব স্ব দেশ জানিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

মিনু আরো বলেন, এই ডামি নির্বাচনে জনগণ কেউ ভোট কেন্দ্রে যায়নি। ভোট কেন্দ্রে শুধুছিলো চতুসপদ জন্তু, জানোয়ার। দেশের প্রতিটি ভোটকেন্দ্র একই অবস্থা ছিলো। যেখানে এই নির্বাচনে ১০-১২ভাগ ভোটও পরেনি, সেখানে আজ্ঞাবহ নির্বাচন কমিশন প্রায় বিয়াল্লিশ (৪১.৮) পার্সেন্ট ভোট কাষ্ট হয়েছে বলে মিথ্যাচার করেছেন। তিনি বলেন, এই নির্বাচন দেশবাসী মানেনা। গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণকে এই বাকশাল সরকারের কবল থেকে রক্ষা করতে বিএনপি ও সমমনা দলগুলো দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছেন।

বিএনপি ও সমমনা দল গুলো প্রহসনের ও এক তরফা এবং শেয়ালের রুটি ভাগাভাগীর নির্বাচন বলে তা বর্জনের জন্য দেশবাসীর প্রতি যে আহ্বান জানিয়েছিলেন জনগণ তা পালন করায় তিনি আবারও সকলকে বিএনপি’র এবং রাজশাহী বিএনপি’র পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে কঠোর আন্দোলনে অংশগ্রহন করার জন্য দেশবাসীসহ রাজশাহীবাসীকে আহ্বান জানান তিনি। বক্তব্য শেষে তিনি উপস্থিত সকল নেতাকর্মী ও মমর্থকদের নিয়ে ধন্যবাদ ও শুভেচ্ছা লিফলেঠ বিতরণ এবং সেইসাথে মালোপাড়াস্থ বিএনপি দলীয় কার্যালয়ের সামনে থেকে লিফলেট বিতরণ ও শুভেচ্ছা মিছিল করেন। মিছিল নিয়ে তাঁরা সাহেববাজার জিরো পয়েন্টসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে বাটার মোড়ে এসে শেষ করেন। সেখানে সভাপতির বক্তব্যের মধ্যে দিয়ে শুভেচ্ছা লিফলেট বিতরণ সমাপ্ত করেন।

রাজশাহী জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে বিএনপি রাজশাহী মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা’র সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা বিএনপি’র সাবেক সভাপতি এডভোকেট তোফাজ্জাল হোসেন তপু, রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুন অর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, শফিকুল হক শাফিক, বজলুল হক মন্টু, জেলা বিএনপি’র সদস্য রায়হানুল আলম রায়হান ও গোলাম মোস্তফা মামুন, মহানগর বিএনপি’র সদস্য আলাউদ্দিন ও গোদাগাড়ী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আনারুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম কুসুম, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, বর্তমান আহ্বায়ক মীর খালেদ, সদস্য সচিব আসাদুজ্জামান জনি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরফিন কনক, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার মন্ডল, কৃষক দল কেন্দ্রীয় কমিটি রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আল-আমিন সরকার টিটু, জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত।

এছাড়াও জিয়া পরিষদ রাজশাহী মহানগরের আহ্বায়ক প্রফেসর আকতার, রাজশাহী মহানগর মহিলা দলের সভাপতি এডভোকেট রওশন আরা পপি, সাধারণ সম্পাদক অ্যধ্যাপিকা সকিনা খাতুন, নারী নেত্রী এডভোকেপ সিফাত আরা তুলি, জরিনা, ডেইজ ও লাবনী, মহানগর তাঁতী দলের আহ্বায়ক আরিফুল শেখ বনি ও রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকিসহ রাজশাহী জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin