নিজস্ব প্রতিবেদক: বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য, অপরাজনীতি ও সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের প্রতিবাদে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের শান্তি ও উন্নয়নের সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের পূর্বে নেতাকর্মীরা রাজশাহী মহানগরীর গৌরহাঙ্গা গোরস্থানের সামনে থেকে মিছিল বের করে তারা শহীদ এ এইচ এম কামারুজ্জামান হেনা চত্বর প্রদক্ষিণ করে ভদ্রা মোড় ঘুরে পুণরায় গৌরহাঙ্গা এসে শেষ করেন। সেখানেই সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে সকাল থেকে তারা সেখানে অবস্থান নেন।
সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হক পিন্টু, যুবলীগ রাজশাহী মহানগরের সাবেক সভাপতি রমজান আলী, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন ও মহানগর যুবলীগের সভাপতি প্রার্থী তৌরিদ আল হাসান রনিসহ আওয়ালীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
সমাবেশ থেকে নেতৃবৃন্দ বলেন, একবিন্দু রক্ত থাকা কালীন বিএনপি-জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন হতে দেয়া হবে না। আর নির্বাচন নিয়ে নৈরাজ্য করার চেষ্টা করলে দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে বলে উল্লেখ করেন তারা। তারা আওয়ামী লীগ সরকারের উন্নয়ন সবার নিকট তুলে ধরার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান তারা।