বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

অবিশ্বাস্য হলেও সত্য ১৪০ টাকায় পুলিশে চাকরি

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৩৬৭ বার দেখা হয়েছে

 

এস.আর.ডেস্ক: কোনো ধরনের ঘুষ-তদবির ছাড়াই স্বচ্ছতার মাধ্যমে ফরিদপুরে মাত্র ১৪০ টাকায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে। আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে মতবিনিময় সভায় পুলিশ কনস্টেবল নিয়োগে স্বচ্ছতার পরিকল্পনার নানা দিক তুলে ধরেন ফরিদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তরিকুল ইসলাম।

জেলার নগরকান্দা থানা কমপ্লেক্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ডিএসবি তরিকুল ইসলাম বলেন, ফরিদপুরে এবারের নিয়োগ প্রক্রিয়ায় কোনো দালাল কিংবা প্রতারকচক্র যাতে সুবিধা করতে না পারে, সেজন্য জেলা পুলিশ বিষয়টি কঠোরভাবে নজর রাখবে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দালাল, প্রতারক কিংবা অসদুপায় অবলম্বনকারী চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মতবিনিময় সভায় ১৩ মিনিটের একটি ভিডিও প্রদর্শনের মাধ্যমে এবারের পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার বিভিন্ন ধাপগুলো দেখানো হয়। এতে সভাপতিত্ব করেন নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বিপ্লব।

পুলিশ কনস্টেবল পদে নিয়োগে প্রতারক ও দালালদের ব্যাপারে সচেতন থাকার জন্য সবাইকে অনুরোধ করে ওসি সেলিম রেজা বিপ্লব বলেন, কোনো দালাল বা প্রতারক চক্র যেন চাকরি প্রার্থীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতে না পারে, সেজন্য জেলা পুলিশ কঠোর মনিটরিং করবে।

সভায় সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান তার বক্তব্যে বলেন, পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদের প্রত্যক্ষ নির্দেশনা ও তত্ত্বাবধানে সর্বোচ্চ স্বচ্ছতার মাধ্যমে এবার যোগ্য প্রার্থী নির্বাচনে নতুন নিয়ম ও পদ্ধতির প্রবর্তন করা হয়েছে।

এতে সাতটি ধাপ অতিক্রম করার পরেই প্রার্থীর নিয়োগ চূড়ান্ত হবে। ধাপগুলো হলো- প্রিলিমিনারি স্ক্রিনিং, শারীরিক মাপ ও সক্ষমতা যাচাই, লিখিত পরীক্ষা, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা, প্রাথমিক নির্বাচন, পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা এবং চূড়ান্ত প্রশিক্ষণে অন্তর্ভুক্তকরণ।

এ সময় উপস্থিত ছিলেন নগরকান্দা থানার (ওসি, তদন্ত) জিয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আজিজ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, রাজনীতিবিদ, সুশীল সমাজের ব্যক্তিরা ও সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin