রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

আওয়ামী লীগ কখনো স্বাধীনতা যুদ্ধ করেনি:মিলন

  • প্রকাশ সময় শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ২৫৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়। এই যুদ্ধ আওয়ামী লীগ করেছে বলে দাবী করে। প্রকৃত পক্ষে যুদ্ধের সময়ে শেখ মুুজিবুর রহমান যেভাবে পালিয়ে গিয়েছিলেন পাকিস্তানে, তেমনি তার সাঙ্গরাও ভারতে পালিয়ে গিয়ে হোটেলে থেকে আরাম আয়েশ করেছেন। বাংলার রাখাল রাজা, উন্নয়নের রুপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর স্বাধীনতার ঘোষনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের সাধারণ জনগণ মাঠে নেমে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন বলে মহান বিজয় দিবস উপলক্ষে শীতবস্ত্র ও পুরস্কার বিতরণ এবং সাংকৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পূনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন এই কথাগুলো বলেন।

তিনি বলেন, দেশব্যাপি শীত চলছে। এই শীতে সাধারণ ও হতদরিদ্র মানুষ পড়েছে অনেক বিপদে। তাদের এই সমস্যা দূর করণে বিএনপি শীতবস্ত্র বিতরণ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় পারিলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সাদিকুল ইসলাম স্বপনের আয়োজনে শীতবস্ত্র বিতরণ করা হলো। এই ধারা আগামীতেও চলমান থাকবে বলে উরেøখ করেন তিনি।

গতকাল পরিলা ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য ও পারিলা ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ৮নং ওয়ার্ড ইউপি সদস্য আবুল কাসেম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী জেলা আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক আব্দুর রাজ্জাক ও শাহজাহান আলী চেয়ারম্যান, পারিলা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক রেজাউল করিম ও সদস্য সচিব মোখলেসুর রহমান রেন্টু, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটনসহ পারিলা ইউনিয়ন ও পবা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভা শেষে পুরস্কার বিতরণ ও নিহত বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ, আহত এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin