বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

আওয়ামী লীগ নেতা আহসানুল হক পিন্টু’র ইন্তেকাল

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু আর নেই (ইন্না—–রাজিউন)। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে তাঁর মৃত্যু হয়। তিনি রাজধানী ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি স্ত্রী ও এক শিশুকন্যা রেখে গেছেন।
বাদ মাগরিব টিকাপাড়া ঈদগাহ্ ময়দানে মরহুম আহসানুল হক পিন্টুর জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। এরপর তাকে টিকাপাড়া গোরস্থানে দাফন করা হয়। জানাযা নামাজে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

জানাযা নামাজের পূর্বে বক্তৃতায় রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, মরহুম আহসানুল হক পিন্টুকে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতৃত্বে এনেছিলাম। পরবর্তীতে তিনি রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদকের পদ পেয়ে খুব ভালোভাবে দায়িত্ব পালন করছিল। সে অকালে চলে গেল। নেতৃত্বে তার অনেক দূরে যাওয়ার সম্ভাবনা ছিল। তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হলো। আমি তাঁর পবিত্র আত্মার মাগফিরাত কামনা করছি। আমি সব সময় তার পরিবারের পাশে থাকবো।

রাসিক মেয়র আরো বলেন, আহসানুল হক পিন্টুর মৃত্যুতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রকাশ করেছেন।

জানাযা নামাজে আরো উপস্থিত ছিলেন রাজশাহী-২(সদর) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার তাপু, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সহ-সভাপতি ডা. তবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আজিজুল আলম বেন্টু, রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন প্রমুখ। জানাযা নামাজে মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার সর্বস্তরের মানুষ অংশ নেন। জানাযা নামাজে ইমামতি করেন রাবির ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাওলানা মুহাঃ বারকুল্লাহ বিন দুরুল হুদা।

এরআগে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় মরহুম আহ্সানুল হক পিন্টুর মরদেহ কুমারপাড়াস্থ রাজশাহী মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে শ্রদ্ধা নিবেদনের জন্য আনা হয়। সেখানে আহসানুল হক পিন্টুর মরদেহে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন ও স্মৃতিচারণ করে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। স্মৃতিচারণ করে বক্তব্য দেন রাজশাহী-২(সদর) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সহ-সভাপতি ডা. তবিবুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য এবং যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।

কুমারাপাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে মরহুম আহসানুল হক পিন্টুর মরদেহে আে রা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী মহানগর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, মহানগর, রাবি, রুয়েট ও মেডিকেল শাখা ছাত্রলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ, সাবেক ছাত্রলীগের নেতৃবৃন্দ, কবিকুঞ্জ ও বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এছাড়া রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য এবং যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।

উল্লেখ্য তিনি ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে গত ২৯ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। তাঁর পরিবারের স্বজনরা জানিয়েছেন, তিনি দুরারোগ্য ব্যাধি ক্যানসারে আক্রান্ত ছিলেন। মাস তিনেক আগে তার ক্যানসার ধরা পরে। এরপর থেকে তার চিকিৎসাও চলছিল। অবস্থার অবনতি হলে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার আইসিউতে স্থানান্তর করা হয়। পরে তাঁকে বিএসএমএমইউ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল জানান, আহসানুল হক পিন্টুর মরদেহ ঢাকা থেকে রাজশাহীতে নিয়ে আসা হচ্ছে। তার জানাজার নামাজ বৃহস্পতিবার বাদ মাগরিব মহানগর ঈদগাহ ময়দানে (টিকাপাড়া) অনুষ্ঠিত হয়। এর আগে বিকেল সাড়ে ৪টায় কুমারপাড়ায় থাকা রাজশাহী মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে আহ্সানুল হক পিন্টুর মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
আহসানুল হক পিন্টু রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি ছাত্রলীগের রাজনীতি থেকে শুরু করে মহানগর আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। সব শেষ যুগ্ম সাধারণ সম্পাদক পদে তিনি দায়িত্ব পালন করছিলেন। এ আওয়ামী লীগ নেতার মৃত্যুতে রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালসহ দলীয় নেতা-কর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রীর শোক
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক শোক বিবৃতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি মরহুম আহসানুল হক পিন্টুর আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের শোক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের এক শোক বিবৃতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি আওয়ামী লীগের মরহুম নেতা আহসানুল হক পিন্টুর আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
রাসিক মেয়রের শোক
রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এক শোক বার্তায় এ শোক প্রকাশ করেন রাসিক মেয়র। শোক বার্তায় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এমপি আসাদের শোক
রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদ। বৃহস্পতিবার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন তিনি। শোক বার্তায় সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ মরহুম আহসানুল হক পিন্টুর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বিএমডিএ চেয়ারম্যান বেগম আখতার জাহান’র শোক
আহসানুল হক পিন্টু বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক , বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর শাখার অত্যন্ত পরিশ্রমী সংগ্রামী যুগ্মসাধারণ সম্পাদক বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত একজন তরুণ সংগঠক বৃহস্পতিবার খুব অল্প সময়ে আমাদের মাঝ থেকে চলে গেছে দূরে, বহুদূরে। রেখে গেছে একরাশ ভালোবাসা আর বিনয়ী আচরণ।
বিএমডিএ চেয়ারম্যান ও সদস্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ বাংলাদেশ আওয়ামী লীগ এর বেগম আখতার জাহান’র শোক মহান আল্লাহ তায়ালার কাছে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। পিন্টুর অকাল প্রয়াণে আমি এবং আমার পরিবার গভীরভাবে শোকাহত।
এমপি বাদশার শোক
রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী-২ (সদর) এর সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।
বৃহস্পতিবার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন তিনি। শোক বার্তায় সংসদ সদস্য মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এদিকে, বিকেলে নগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আওয়ামী লীগ নেতা আহসানুল হক পিন্টুর মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ও মরহুমের জানাযার নামাজে উপস্তিত ছিলেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin