নিজস্ব প্রতিবেদক: বহু জল্পনা, কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রাজশাহী জেলা বিএনপি’র সমাবেশ শিবপুর স্কুল মাঠে আাগামীকাল বুধবার বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। এর পূর্বে এই সমাবেশ বন্ধ করার ঘোষনা দিয়েছিলেন নেতৃবৃন্দ। কারন বিএনপি’র মহাসচিব হঠাৎ করে অসুস্থ হয়ে পরায় এই সিদ্ধান্ত হয়। তবে রাজশাহী জেলা ও মহানগর বিএনপি সিদ্ধান্ত নেন আগামীকাল সমাবেশ করার জন্য। কারন মহাসচিব না আসলেও স্থানীয় নেতৃবৃন্দ এই সমাবেশ করবেন বলে সিদ্ধান্ত নেন। রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদ সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিৎ করেন।
বিএনপি কেন্দ্রীয় কমিটি রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত বলেন, সমাবেশ শান্তিপূর্ন হবে। সেখানে গণজোয়ার ঘটবে। মহাসচিব অসুস্থ্য বিধায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও রাজশাহী মহানগর ও জেলার নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দও সমাবেশে উপস্থিত থাকবেন বলে জানান তিনি। তিনি আরো বলেন, দেশের প্রায় ৫০টির অধিক জেলায় এই কর্মসূচী চলমান রয়েছে। বিভিন্ন জেলাতে সমাবেশ করতে বাধা প্রদান ও ১৪৪ ধারা জারী করা হয়েছে। কিন্তু রাজশাহীতে এমন পরিস্থিতি এখনো হয়নি। আগামীকালকের সমাবেশেও এমন পরিস্থিতি হবেনা বলে আশাব্যাক্ত করে শাহীন শওকত।
শাহীন শওকত আরো বলেন, সারা বাংলাদেশে বিএনপি’র গণজোয়ার বইছে। জনসভায় লক্ষ লক্ষ লোক হাজির হচ্ছেন। ১৪৪ ধারা দিয়েও জনগণকে রুখতে পারেনি। আগামীকালকের সমাবেশও জনসমুদ্রে পরিণত হবে বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি। আর ১৩ তারিখের পরে দেশে যে সিদ্ধান্ত আসছে, এর বিপরীতে কেন্দ্র থেকে কি সিদ্ধান্ত আসে তা পর্যবেক্ষণ করতে হবে বলে জানান তিনি। শেষে নেতাকর্মী ও সমর্থকদের সময়মত সমাবেশস্থলে উপস্থিত জন্য হওয়ার আহবান জানান শাহীন শওকত।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’রর আহবায়ক বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকটে এরশাদ আলী এশা, রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, সদস্য সৈয়দ মোহাম্মদ মহসিন, মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুনুর রশিদ, সদস্য গোলাম মোস্তফা মামুন ও জাকিরুল ইসলাম বিকুল, মহানগর বিএনপি’র যুগ্ম আহায়ক দেলোয়ার হোসেন, শফিকুল আলম শাফিক, বজলুল হক মন্টু ও জয়নাল আবেদিন শিবলী, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ভিপি ইব্রাহিম, কৃষকদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা কৃষকদলের আহবায়ক আল-আমিন সরকার টিটু, যুগ্ম আহবায়ক মুহিব্বুল হক রুবেল, আশরাফুল আলম প্রিন্স, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম কুসুম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ বীন তারেক, মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি ও জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরফিন কনক।